BigNews: প্রত্যেক মৎস্যজীবী পরিবার পাবে ৫ লক্ষ টাকা, বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার

মৎস্যজীবীদের জন্য বিভিন্ন বিমা প্রকল্প চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ভবিষ্যতে এঁদের জন্যও কিষান ক্রেডিট কার্ডের মতো ক্রেডিট কার্ড চালু হবে। দেশে বর্তমানে ৩ কোটি মৎস্যজীবী পরিবার আছে। মাছ রপ্তানির মোট মূল্য এখন ৬০ হাজার কোটি টাকা। সরকার তা ১ লক্ষ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে।

২০১৪-র পর মৎস্য ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। স্বাধীনতার পর থেকে ২০১৪-র আগে পর্যন্ত এ ক্ষেত্রে ৩ লক্ষ ৬৮০ কোটি টাকা বরাদ্দ ছিল।

মৎস্য মন্ত্রকের তরফে জানানো হয়, ‘প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা’-র মতো প্রকল্পকে আরও ছড়িয়ে দেওয়া হবে। এর মাধ্যমে মৎস্য চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে নানা পরিকল্পনা করা হচ্ছে।

বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক চাষ, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন, মৎস্য চাষে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সম্মেলনের উদ্দেশ্য ও রূপরেখা ব্যখ্যা করেন আইসিএআর-সিআইএফআরআইয়েএর অধিকর্তা তথা সম্মেলনের আহ্বায়ক বসন্ত কুমার দাস।

মোদী সরকার কৃষকদের জন্যও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক কৃষক আন্দোলনের নিয়ন্ত্রণে আনতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।