BigNews: জলেরর নিচে গিয়ে ভগবান কৃষ্ণের পূজা করলেন মোদি, দেখেনিন সেই ভিডিও

গুজরাট উপকূলবর্তী আরব সাগরের জলের নিচের প্রাচীন শহর দ্বারকাতে পূজা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দু দেবতা কৃষ্ণর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে দ্বারকা শহরের। ধারণা করা হয়, শত বছর আগে জলের নিচে চলে যায় শহরটি।

স্কুবা ডাইভের মাধ্যমে বেঈত দ্বারকা দ্বীপের কাছে অবস্থিত দ্বারকা শহরে যান মোদি। সেখান থেকে জলের নিচে থাকা শহরটির ধ্বংসাবশেষ দেখা যায়।

মোদি জলের নিচে তার সাথে করে ময়ূরের একটি পাখা নিয়ে যান। এরমাধ্যমে কৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

জলের নিচে পূজা করার অভিজ্ঞতার বিষয়টি মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন মোদি। তিনি বলেছেন, “দ্বারকা সিটিতে পূজা, যেটি জলের নিচে নিমজ্জিত রয়েছে, অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল। প্রাচীন আধাত্মিক মহিমা এবং নিরবধি ভক্তির সঙ্গে নিজেকে সংযুক্ত মনে হয়েছে। ভগমান শ্রী কৃষ্ণ আমাদের সবার মঙ্গল করুক।”

পরবর্তীতে এক্সে একটি ভিডিও প্রকাশ করেন মোদি। এতে তিনি লিখেছেন, “জলের নিচে দ্বারকা দর্শন… যেখানে আধ্যাতিক এবং ইতিহাস একত্রিত হয়েছে… যেখানে প্রত্যেকটি মুহূর্তে ভগবান শ্রী কৃষ্ণর অনন্ত উপস্থিতির ঐশ্বরিক সুর ছিল।”

এর আগে রোববার (২৫ ফেব্রুয়ারি) আরব সাগরের বেঈত ডর্গা দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের ওখার সংযোগ স্থাপনকারী ‘সুদর্শন সেতু’ উদ্বোধন করেন মোদি। যা ভারতের সবচেয়ে বড় ক্যাবল সেতু।

এই সেতুটি ভারতের অন্যান্য সেতুর চেয়ে আলাদা। এটির ফুটপাথে ভগবত গীতার শ্লোক অঙ্কিত করা হয়েছে। আর এটির দুই পাশে কৃষ্ণার ছবি রয়েছে।

২ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ সেতুটির মাঝ বরাবর রয়েছে ডাবল স্প্যানের ক্যাবল সদৃশ অংশ। এই সেতুটি তৈরিতে খরচ হয়েছে ৯৭৯ কোটি রুপি।

সূত্র: এনডিটিভি