SPORTS: জাদেজার ভুলে ‘আউট’ সরফরাজ, রেগে গেলেন রোহিত!

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনে রোমাঞ্চকর ঘটনাবলী ঘটেছে। রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার সেঞ্চুরির সুবাদে ভারত ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান করে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ছিল খারাপ। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। এরপর রোহিত এবং জাদেজা দায়িত্ব নেন। দুজনে মিলে তৃতীয় উইকেটে ২২৭ রানের জুটি গড়ে তোলেন। রোহিত ১৬১ বলে ১২৭ রান করেন। তার ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি এবং ৪টি ছক্কা। জাদেজা ১০৪ বলে ১০৪ রান করেন। তার ইনিংসে ১৩টি বাউন্ডারি এবং একটি ছক্কা ছিল।

রোহিত আউট হওয়ার পর মাঠে নামেন সরফরাজ খান। টেস্ট অভিষেকেই তিনি দ্রুত রান করতে শুরু করেন। ৬৬ বলে ৬২ রান করেন। তার ইনিংসে ৯টি বাউন্ডারি এবং একটি ছক্কা ছিল। কিন্তু জাদেজার এক ভুলের কারণে রান আউটের শিকার হন তিনি।

View this post on Instagram

A post shared by JioCinema (@officialjiocinema)

জাদেজা সেঞ্চুরি করার জন্য উন্মুখ ছিলেন। ৯৯ রানে থাকাকালীন তিনি মিড অনের দিকে একটি শট খেলেন। সিঙ্গলসের জন্য সরফরাজকে ডাকেন। এরপর মার্ক উডের থ্রোতে নন-স্ট্রাইকার এন্ডের উইকেট ভেঙে যায়। সরফরাজ ফিরে যেতে পারেন না।

সরফরাজের রান আউটের পর রোহিত ক্ষেপে ফায়ার হয়ে যান। তিনি এতটাই রেগে যান যে হতাশায় মাথার টুপি মাটিতে ছুঁড়ে ফেলেন।

জাদেজার ভুলের কারণে সরফরাজের অভিষেক ইনিংস অসমাপ্ত থাকল। তবে তার ব্যাটিং ভারতীয় ক্রিকেট দলের শিবিরে আশার আলো দেখিয়েছে।