সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশন ও রাজ্যের স্পেশাল টিম, ট্রেনে রওনা দিলেন সুকান্ত

মঙ্গলবার সন্দেশখালিতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দেওয়ার পর বুধবার সকালে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র ও ডিআইজি পদমর্যাদার আইপিএস আধিকারিক দেবস্মিতা দাস সন্দেশখালি পৌঁছান।
ঘটনার তদন্ত ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ১০ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
এই দলের সদস্যরা:
ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র (নেত্রী)
ডিআইজি (এসটিএফ) দেবস্মিতা দাস
সুন্দরবন অতিরিক্ত এসপি হেডকোয়ার্টার চারু শর্মা
এসটিএফ’এর কর্মকর্তা অনুরাধা মণ্ডল
বারুইপুর মহিলা পুলিশ থানার আইসি কাকলি ঘোষ
তদন্তকারী দল সন্দেশখালি থানায় এসে পৌঁছায়।সহিংসতা কবলিত এলাকা গুলি ঘুরে দেখে।স্থানীয় মহিলাদের সাথে কথা বলে।
অন্যদিকে,জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও গ্রামে যান।সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিং সোমবার রাতে জামিন পান।জামিন পাওয়ার পরেও তৈরি হয় চূড়ান্ত নাটকীয়তা।দুইজনকে রাস্তা থেকে ফের পুলিশ গ্রেফতার করে।পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। পুলিশ তদন্তে নেমেছে এবং আশা করা হচ্ছে দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।