১৮ লাখ ইট, ২০ হাজার টন মার্বেল! আবু ধাবির হিন্দু মন্দির তৈরিতে খরচ কত?

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবিতে উদ্বোধন হতে চলেছে প্রথম হিন্দু মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন।
চোখ ধাঁধানো কারুকার্য এবং ভাস্কর্য সমৃদ্ধ এই মন্দির নির্মাণে ৭০০ কোটি টাকা খরচ হয়েছে। চন্দ্রযান-৩ মিশনের চেয়েও বেশি এই খরচ!
মন্দিরের বৈশিষ্ট্য:
BAPS স্বামী নারায়ণ সংস্থা দ্বারা নির্মিত।৫.৪ হেক্টর জমিতে অবস্থিত।১৮ লাখ ইট, ৪০ হাজার ঘনমিটার মার্বেল এবং ১ লাখ ৮০ হাজার ঘনমিটার বেলেপাথর ব্যবহার করে নির্মিত।৭টি চূড়া রয়েছে, যা সংযুক্ত আরব আমিরশাহীর ৭টি আমিরাত-কে প্রতীকায়িত করে।ভারতীয় সংস্কৃতি, চিন এবং মেসোপটেমিয়া সভ্যতার ঐতিহ্যের মিশ্রণ।একসাথে ১০ হাজার পুণ্যার্থী উপাসনা করতে পারবেন।
সকল ধর্মের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।মন্দির চত্বরে প্রার্থনা ঘর, কমিউনিটি সেন্টার, লাইব্রেরি, শিশুদের পার্ক এবং অ্যাম্ফিথিয়েটারও থাকবে।এই মন্দির কেবল একটি ধর্মীয় স্থানই নয়, সৌহার্দ্য এবং সহিষ্ণুতার প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহী এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।