ভারত জুড়ে বনধের ডাক কৃষকদের! আগাম সতর্ক সরকার, ২ স্টেডিয়ামকে করা হলো ‘জেলে’ রূপান্তর

13 ফেব্রুয়ারি মঙ্গলবার দিল্লিতে পদযাত্রার ঘোষণার পর 26টি কৃষক সংগঠন 16 ফেব্রুয়ারি ভারত বনধের ডাক দিয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চার (SKM) তরফে 16 ফেব্রুয়ারি ভারত বনধের কর্মসূচি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে কী বলা হয়েছে?

16 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত গ্রামীণ বনধের ডাক দেওয়া হয়েছে।এই দিন গ্রামে বন্ধ থাকবে কৃষিকাজ, MGNREGA কাজ ও গ্রামীণ কাজ।
সবজি ও অন্যান্য ফসলের সরবরাহ ও ক্রয় স্থগিত রাখা হবে।গ্রামের সব দোকান, শস্যের বাজার, সবজির বাজার, সরকারি-বেসরকারি অফিস, গ্রামীণ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

হরতাল চলাকালীন শহরের দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে।রাস্তায় এদিন সরকারি-বেসরকারি গাড়ি চলবে না।দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশাল চাক্কাজাম, রাস্তা রোকো ও সড়ক ধর্নায় কৃষকরা অংশ নেবেন।

কী কী দাবিতে বনধের ডাক?
নূন্যতম সহায়ক মূল্য (MSP)
বেকারত্ব ও পেনশনের দাবি
অগ্নিবীর প্রকল্পের বিরোধিতা

কী ব্যবস্থা নিয়েছে সরকার?
কৃষকদের প্রতিবাদ-আন্দোলন রুখতে সর্বোশক্তি প্রয়োগ করছে হরিয়ানা সরকার।পঞ্জাব ও হরিয়ানা সীমান্ত সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে।
মোতায়েন করা হয়েছে নিরাপত্তাবাহিনী।হরিয়ানা সরকার দুটি বড় স্টেডিয়ামকে অস্থায়ী কারাগারে রূপান্তরিত করেছে।144 ধারা জারি করা হয়েছে।
মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে।

কৃষক-কেন্দ্রীয় সরকারের বৈঠক:
12 ফেব্রুয়ারি চণ্ডীগড়ে বিকেল 5টায় কৃষক সংগঠন ও কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রাই।