“এই শেষ, আর জোটবদল করব না!”-NDA-তে ফিরেই মোক্ষম চাল দিলো নীতীশ

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ফের একবার নীতীশ কুমারের শপথের পর রাজনীতিতে বদলে গেছে সমীকরণ। গত দেড় বছরের মধ্যে পঞ্চমবারের মতো শিবির বদল করলেন নীতীশ কুমার। আর তারপরেই পুরনো জোটসঙ্গী আরজেডির বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিলেন তিনি। বিহার বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বিধানসভার সচিবকে দেওয়া হয়েছে নোটিশ।

নীতীশ কুমারের শপথের পর বিহার বিধানসভায় এনডিএ-এর সংখ্যা দাঁড়িয়েছে ১২৮-এ, যা ম্যাজিক ফিগার থেকে মাত্র ৬টি বেশি। অন্যদিকে বিরোধী জোটের বিধায়কের সংখ্যা ১১৪।

নীতীশ কুমারের ফেরার ফলে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলায় আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অরবিন্দ কেজরিওয়ালের দল আপ জানিয়েছে, পাঞ্জাবে একাই লড়বে তারা। এমন পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে ‘ইন্ডিয়া’ জোটের আকাশে কালো মেঘের ঘনঘটা ক্রমশ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।