OMG! মাত্র ৯ বছর বয়সেই ‘বিশ্বজয়’, চিনেনিন ব্রাইটেস্ট বঙ্গতনয়াকে

ক্যালিফর্নিয়ার একটি প্রাথমিক স্কুলের ক্লাস থ্রি-র ছাত্রী পৃষা চক্রবর্তী। মাত্র নয় বছর বয়সেই তিনি নানান রেকর্ড গড়েছেন। ২০২২ সালে তিনি বিশ্বের সবচেয়ে পুরোনো ও প্রসিদ্ধ আইকিউ টেস্ট সংস্থা ‘মেনসা’র লাইফটাইম সদস্যপদ পেয়েছিলেন। একই বছর তিনি ‘স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট’ (স্যাট), অ্যামেরিকান কলেজ টেস্টিং (এসিটি), স্কুল ও কলেজ এবিলিটি টেস্টের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছিলেন।
এবার তিনি পেয়েছেন ‘চাইল্ড প্রডিজি’র স্বীকৃতি। বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ‘জন্স হপকিন্স’-এর ‘সেন্টার ফর ট্যালেন্টেড ইউথ’ (সিটিওয়াই) পৃষাকে দিয়েছে তার যোগ্যতার সার্টিফিকেট।
পড়াশোনার বাইরে পৃষা বেড়াতে আর হাইকিং করতে খুব ভালোবাসে। আর তার পছন্দ মিক্সড মার্শাল আর্ট। তার মা বলছেন, “ও একদম ছোট্ট থেকেই পড়াশোনা করতে খুব ভালোবাসে। সেই উৎসাহ দেখে আমরা ওকে এনকারেজ করতাম। কিন্তু কখনওই কোনও চাপ দেওয়া হয়নি। ও নিজের খুশিতেই করে।”
সিটিওয়াই-র ডিরেক্টর অ্যামি শেলটন বলেন, “একটা টেস্টের মাধ্যমে কোনও পড়ুয়ার মেধা বিচার করা হয় না বরং ওদের শেখার ইচ্ছা ও গ্রহণ-ক্ষমতা কতটা সেটা দেখাই লক্ষ্য।” পৃষা সিটিওয়াই-এর পরীক্ষায় ৫টা বিভাগে ৯৯ শতাংশের উপরে নম্বর পেয়েছে! অংশ নিয়েছিল ৯০টি দেশের ১৬ হাজার পড়ুয়া।