কিভাবে বাতিল সাবান কাজে লাগাবেন জানুন

সাবান ব্যবহার করতে করতে পাতলা হয়ে গেলে বেশিরভাগ সময়ই তা ফেলে দেওয়া হয়। কিন্তু যদি জানেন যে ফেলে দেওয়া ওই সবানগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারবেন একটি বড় সাবান তাহলে নিশ্চই আর সাবান ফেলবেন না। তাহলে এখনি বাতিল সাবন দিয়ে বানিয়ে নিন একটি নতুন সাবান।

কিভাবে বাতিল সাবান কাজে লাগাবেন জানুন-

ত্বকে ব্যবহারের সাবান
প্রথমে একটি স্টিলের পাত্রে ৮ থেকে ১০ টুকরা বাতিল সাবান নিন। এবার উনুনে একটি বড় পাত্রে জল গরম দিন। জল ফুটে উঠলে সাবানসহ স্টিলের পাত্রটি জলের ওপরে দিয়ে দিন। সবান গলে গেলে ওয়ান টাইম ব্যবহারের কাপ বা গ্লাসে ঢেলে দিন। মিশ্রণটির সঙ্গে গ্লিসারিন ও ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে কয়েকবার ঝাঁকি দিয়ে মসৃণ করে নিন। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে গ্লাস থেকে বের করে নিন নিজের বানানো সাবান।

কাপড় ধোয়ার সাবান
ত্বকে ব্যবহারের সাবান তৈরীর পদ্ধতি অনুযায়ী একইভাবে কাপড় ধোয়ার সাবানও বানিয়ে নিতে পারেন। এ ছাড়াও কাপড় ধোয়ার ডিটারজেন্টের বিকল্প হিসেবে সাবান শুকিয়ে গুঁড়ো করে শুকিয়ে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *