শাহরুখ খানের কাছ থেকে বিশেষ উপদেশ পেলেন বেকহাম

ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। দেশে ফিরেই বাদশা শাহরুখ খানের কাছ থেকে বিশেষ উপদেশ পেয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে বেকহামের উদ্দেশে সেই উপদেশ দিয়েছেন বাদশাহ। কী সেই উপদেশ?

শুক্রবার রাতে বেকহ্যামের সঙ্গে নিজের ছবি দিয়ে শাহরুখ লিখেছেন, শেষ রাতে আইকনের সঙ্গে। সব সময় ওর এক জন বড় ভক্ত ছিলাম। কিন্তু ওর সঙ্গে দেখা করে, উনি যে ভাবে বাচ্চাদের সঙ্গে মিশেছেন তা দেখে আমি বুঝতে পেরেছি যে, ওর ফুটবল-প্রতিভাকে একমাত্র ছাপিয়ে যেতে পারে দয়ালু এবং ভদ্র স্বভাব। তোমার পরিবারের প্রতি আমার ভালোবাসা। ভারো থেকো বন্ধু আর একটু ঘুমাও…।

বেকহাম ভারতে এসেছিলেন ইউনিসেফের প্রচারদূত হিসাবে। গুজরাটে ইউনিসেফের কাজ সেরে বুধবার মুম্বাইয়ে পা রাখেন তিনি। সে দিন ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দেখেন ওয়াংখেড়েতে বসে। মুম্বাইয়ে নিজেদের বাড়িতে ফুটবল তারকার জন্য পার্টি রেখেছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও তার শিল্পপতি স্বামী আনন্দ আহুজা। পার্টিতে গিয়েছিলেন বলিউডের একাধিক তারকাও। শাহরুখ আলাদা ভাবে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানান বেকহ্যামকে। ফুটবল তারকার জন্য বাড়িতে বিশেষ পার্টির বন্দোবস্তও করেন বাদশা। বৃহস্পতিবার রাতে মন্নতে সেই পার্টিতে যান বেকহ্যাম। সেই পার্টিরই ছবি এক্স হ্যান্ডলে শেয়ার করেছিলেন শাহরুখ। এক কথায় বেকহ্যামের ভারত সফর নিয়ে বলিউড তারকাদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *