রোজ বেদানা খাচ্ছেন? এই ফলের অসাধারণ কিছু সুফল জেনেনিন

বেদানা অতি পরিচিত ফল। রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার মতো সমস্যা হলে চিকিৎসকরা এই ফল খাওয়ার পরামর্শ দেন। কিন্তু জানেন কি এই ফল শরীরের উপর কেমন প্রভাব ফেলে? দেয়া হলো তালিকা:

১। অ্যন্টিঅক্সিডেন্ট: এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। রেড ওয়াইন এবং গ্রিন টি-র চেয়ে প্রায় তিন গুণ বেশি। ফলে এই ফলের রস বাড়তি ওজন ঝরাতে এবং শরীরকে দূষিত পদার্থ মুক্ত করতে সাহায্য করে।

২। ভিটামিন সি: শরীরের দৈনিক ভিটামিন সি-র চাহিদার ৪০ শতাংশই রয়েছে একটি বেদানায়। তবে এই রস দীর্ঘক্ষণ বাদে খেলে সেটি নষ্ট হয়ে যায়। বেদানার খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গেই দানাগুলি বা রস খেয়ে ফেলুন।

৩। ক্যানসার প্রতিরোধ: বেদানার ফলের বেশ কিছু উপাদান ক্যানসার প্রতিরোধ করতে মারাত্মক সাহায্য করে। বিশেষ করে প্রস্টেট ক্যানসার প্রতিরোধ করতে দারুণ কার্যকর এটি।

৪। হজমের সুবিধা: যারা বদহজমের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই ফলের রস দারুণ কাজের।

৫। অ্যালজাইমার প্রতিরোধ: ক্যানসারের মতোই অ্যালজাইমার রোগটি আটকাতে পারে এ কিছু উপাদান। ফলে বৃদ্ধ বয়সে নিয়মিত বেদানার রস দারুণ উপকারি।

৬। বাতের ব্যথা কমে: শীতে বাতের ব্যথা বেড়েছে? রোজ একটি করে বেদানা খান। ব্যথা অনেকটাই কমে যেতে পারে।

৭। হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে: বেদানার রস রক্ত চলাচলের মাত্রা বাড়িয়ে দেয়। কমায় রক্ত জমাট বাঁধার প্রবণতা। তাতেই কমে হার্ট অ্যাটাকের আশঙ্কা।

৮। স্মৃতিশক্তি চাঙ্গা: শিশুদের এই ফলের রসটি খাওয়ালে, তাদের মনে রাখার ক্ষমতা বাড়ে। বেশি বয়সে যাদের স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে, তাদের জন্যও এটি খুব কাজের।

৯। ডায়াবিটিসের সমস্যা কমে: যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি, তারা এই ফলের রস নিয়মিত খেতে পারেন। তাতে কমতে পারে ডায়াবিটিসে সমস্যা।

১০। যৌনক্ষমতা বাড়ে: এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন শরীরকে চাঙ্গা করে। যাদের যৌনচাহিদা কম বা ক্ষমতা কম, তাদের সেই সমস্যা কমিয়ে দিতে পারে এই ফলে রস। যারা খেলাধুলো করেন, তাদের জন্যও এটি খুব কাজের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *