যে ভয়ের কারণে নিককে প্রথমে জামাই হিসেবে মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কার মা, একঝলকে জেনেনিন

২০১৮ সালের পয়লা ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু বিদেশি জামাইকে নাকি প্রথমেই মেনে নিতে পারেননি প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। কিছুটা ভয় মনে ছিল তার।

এক সংবাদ মাধ্যমকে মধু চোপড়া জানান, নিক ভালো ছেলে তা তিনি জানতেন। কিন্তু প্রিয়াঙ্কার জীবনসঙ্গী হিসেবে নিক কেমন হবেন তা জানা ছিল না। সেই জন্যই প্রিয়াঙ্কা যখন নিককে বিয়ের সিদ্ধান্ত নেন, হবু জামাইয়ের সঙ্গে মধু চোপড়া আলাদা করে কথা বলেন। সে যেন নিকের জন্য অগ্নিপরীক্ষা ছিল। কিন্তু নিকের সঙ্গে কথা বলে মধু বুঝতে পারেন, তিনিই প্রিয়াঙ্কার জন্য যোগ্য।

নিক খুবই ভালো মানুষ। প্রিয়াঙ্কার মতো তিনিও পরিবারকে প্রাধান্য দেন। কিন্তু একটা আশঙ্কা মধু চোপড়ার মনে ছিল। যা হয়তো সব মায়ের মনেই থাকে। বিয়ের পর মেয়ে তাকে ছেড়ে চলে যাবে, এই ভয়টাই পেয়েছিলেন মধু চোপড়া। তবে খুবই অল্প সময়ের জন্য এই কথা মাথায় এসেছিল তার। নিজেকে মধু বুঝিয়েছিলেন, মেয়ের সঙ্গে তো যেকোনো সময় তিনি দেখা করতে পারেন।

নিজের এই সাক্ষাৎকারে মধু চোপড়া আরও জানান, তার পরিবারে নিককে নিয়ে কোনো সমস্যাই ছিল না। কারণ তারা বহুদিন আমেরিকায় ছিলেন। ফলে মানসিকতার দিক থেকে কোনো সমস্যা হয়নি।

প্রসঙ্গত, ২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হন প্রিয়াঙ্কা। মেয়ের নাম রেখেছেন মালতী মেরি জোনাস। এখন নাতনিকে নিয়ে দিব্যি সময় কাটে মধু চোপড়ার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *