বাদশা-রফতার নয়, ভারতের সবথেকে ধনী র‌্যাপ সিঙ্গার কে? যার সম্পত্তির পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে

গান শুনতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর র‌্যাপ সংগীতের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এই র‌্যাপ গেয়ে ইতিমধ্যেই বলিউডে জনপ্রিয়তা পেয়েছেন বাদশা, রফতার, এবং হানি সিং। হানি সিং বলিউডের সবচেয়ে দামি র‌্যাপার। তার মোট সম্পত্তির পরিমাণ জানলে আপনার চোখ কপালে উঠবে।

হানি সিংয়ের আসল নাম হিরদেশ সিংহ। ১৯৮৩ সালের ১৫ মার্চ পঞ্জাবের হোসিয়াপুরে জন্মগ্রহণ করেন তিনি। ছোট থেকেই গানের প্রতি তার ভালোবাসা ছিল। বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি। গানকে কেরিয়ার করার লক্ষ্যে ব্রিটেনের ট্রিনিটি স্কুলে সঙ্গীত নিয়ে পড়াশোনা শুরু করেন।

পড়াশোনা শেষ করে দেশে ফিরে হানি নিজের একটি ব্যান্ড বানিয়ে ফেলেন। তার সঙ্গে ব্যান্ডের হয়ে কাজ করতেন বাদশা এবং রফতার। তাদের ব্যান্ড মূলত পঞ্জাবি গান গাইত। ধীরে ধীরে তারা জনপ্রিয় হয়ে উঠতে থাকেন। ২০১১ সালে হানির গানের অ্যালবাম ‘ইন্টারন্যাশনাল ভিলেজার’ মুক্তি পায়। এই অ্যালবামের প্রতিটি গান সুপারহিট হয়।

এরপর পঞ্জাবি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় এই গায়ক এ বার বলিউডে ডাক পেতে শুরু করেন। বলিউডে তার প্রথম গান ‘শকল পে মত জা’ ছবির। এরপর ‘মস্তান’ ছবির গানের প্রস্তাব পান তিনি। এই ছবির একটি গানের জন্য ৭০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত বলিউডে একটি গানের জন্য এটিই সর্বোচ্চ পারিশ্রমিক।

২০১২ সালে বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এ হানি সিংয়ের গাওয়া ‘লুঙ্গি ড্যান্স’ গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই গানটি তাকে বলিউডে এক অন্য মাত্রায় নিয়ে যায়। এরপর থেকে তিনি বলিউডে একের পর এক হিট গান উপহার দিয়েছেন।

নিজের পরিশ্রম ও যোগ্যতার জোরে হানি সিং বলিউডের সবচেয়ে দামি র‌্যাপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই মুহুর্তে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০ কোটি টাকা। তবে আগের মত সেভাবে আর তাকে গান করতে দেখা যায় না। মাঝে দুই বছর তিনি গানের জগৎ থেকে দূরে ছিলেন। আর এই দু’বছরে অনেক কিছু বদলে গিয়েছিল। হানির চেয়ে কম পারিশ্রমিকের অনেক র‌্যাপার পেয়ে গিয়েছিল বলিউড। হানি কাজ করছেন ঠিকই কিন্তু তাকে নিয়ে আর সেই আবেগ বা উত্তেজনা নেই অনুগামীদের মধ্যে।