অরিজিৎ সিংকে পাগড়ি ছাড়া দেখা যায় না কেন? জানলে চোখে জল আসবে আপনার

সঙ্গীত জগতের অন্যতম নক্ষত্র অরিজিৎ সিং। তার সুরেলা কণ্ঠে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু, অনেকেই লক্ষ্য করেছেন যে, তিনি প্রথম দিকে পাগড়ি পরতেন না, কিন্তু এখন সবসময় পাগড়ি মাথায় দেখে যাওয়া যায়। এই পাগড়ি পড়ার কারণ কী?

অরিজিৎ সিংয়ের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, ২০২১ সালের ৬ জুন থেকে তিনি প্রথমবার পাগড়ি পরতে শুরু করেন। সেই সময় তিনি তার মাকে হারিয়েছিলেন। অরিজিৎ সিংয়ের মা বাঙালি এবং বাবা শিখ। তাই, তিনি তার পরিবারের পুরনো রীতি ফেরাতেই পাগড়ি পরার চল ফিরিয়ে আনেন।

অরিজিৎ সিংয়ের মায়ের নাম ছিল রুমিলা সিং। তিনি একজন গৃহিণী ছিলেন। অরিজিৎ সিং তার মায়ের খুব কাছে ছিলেন। তার মায়ের মৃত্যুর পর তিনি খুবই ভেঙে পড়েন। তিনি তার মায়ের স্মৃতি ধরে রাখতে পাগড়ি পরতে শুরু করেন।

শুধু তাই নয়, সেই বছর থেকেই তিনি পাকাপাকি ভাবে তার জন্মস্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বসবাস শুরু করেন। তিনি তার স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে সেখানেই থাকেন।

অরিজিৎ সিংয়ের পাগড়ি শুধুমাত্র একটি স্টাইল নয়। এটি তার মায়ের স্মৃতি এবং পরিবারের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *