মুরগির মেটে খাওয়া শরীরের পক্ষে ভাল না খারাপ, আপনার কি মত এই বিষয়ে?

বর্তমানে মানুষ ভেজ খাওয়ার থেকে নন-ভেজ কে বেশি পছন্দ করেন। আর ননভেজিটেরিয়ানরা চিকেন পছন্দ করবে না এমনটা ভাবা যায় না। মুরগির মাংস শরীরের পক্ষে উপকারী তবে মুরগির মেটে বা লিভার নিয়ে অনেকেই সংশয়ে হয়ে থাকেন। কেউ কেউ বলেন এটি শরীরের পক্ষে ক্ষতিকর আবার কেউ বলেন মুরগির মাংসের থেকেও এটি বেশি উপকারী। এবার চলুন জেনে নেওয়া যাক এটি শরীরের পক্ষে ভাল না খারাপ!

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মুরগির মেটের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম এবং ফাইবার। এছাড়াও নানান উপকারী উপাদান থাকে তাই এটি খেলে আমাদের শরীরের কোন ক্ষতি হয় না বরং উপকারী।

মুরগির মেটের মধ্যে রয়েছে এক বিশেষ ধরনের ভিটামিন যা দৃষ্টিশক্তি ও মস্তিষ্কের বিকাশ ঘটায়। এছাড়াও এতে থাকা ক্যালসিয়াম শরীরে হাড় ও দাঁতের জন্য অপরিহার্য। শিশু থেকে বৃদ্ধ – সকলের শরীরে পুষ্টির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান।

এছাড়া এর ভিটামিন এ এবং বি চোখের জ্যোতি ভালো রাখতে সাহায্য করে। ডায়াবেটিস রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে মুরগির মেটে ভীষণ উপকারী। যাদের শরীর একেবারে রোগা-পাতলা তারা খাবারের তালিকায় মুরগির মেটে রাখতে পারেন। এর ফলে দ্রুত ওজন বৃদ্ধি পাবে।

বড় ধরনের অপারেশনের সময় প্রচুর রক্তক্ষরণ হয় যার ফলে শরীর দুর্বল হয়ে ওঠে এই সময়ে শরীরের রক্তের ঘাটতি পূরণ করতে পারে মুরগির মেটে। তবে হার্টে সার্জারির পর কিংবা হার্টে অন্য কোনো সমস্যা থাকলে মুরগির মেটে খাওয়া একেবারেই উচিত নয়। এর ফলে শরীরে কোলেস্টেরল বেড়ে যায় যা থেকে বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা থাকে।

মুরগির মেটেতে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন যা শীতকালে বিভিন্ন রকমের সংক্রমণের হাত থেকে বাঁচায়। এছাড়া এটি শরীরের শিরা ধমনীর মধ্যে রক্ত প্রবাহের গতিকে সচ্ছল রাখে।

মুরগির লিভারের মধ্যে রয়েছে এক ধরনের সেলেনিয়াম নামক ক্যান্সার প্রতিরোধক উপাদান। এছাড়াও এটি শ্বাসকষ্ট, হাঁপানি ও কৃমি মতো বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *