১০০ কোটির সিনেমার প্রস্তাব ফিরিয়ে নিজেকেই চড় মেরেছিলেন গোবিন্দ, জানালেন নিজেই!

বলিউডে একটানা ১৪ থেকে ১৫ বছর চুটিয়ে কাজ করার পরও ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। কৌতুকরসে আপাদমস্তক মোড়া চরিত্রে হোক বা নাচের দৃশ্য, তার অভিনয় দর্শকমনে গেঁথে গিয়েছিল। তবু তার সমসাময়িকরা যেখানে এখনও কাজ করে যাচ্ছেন, সেখানে গোবিন্দর উপস্থিতি শুধুই রিয়্যালিটি শোয়ের অতিথির আসনে।

বেশ কয়েক বছর ধরেই বড় পর্দায় আর দেখা যাচ্ছে না নব্বইয়ের এ হিরোকে। তার সমসাময়িক সানি দেওলও অভিনয় থেকে দূরে ছিলেন। কিন্তু বড় পর্দায় ফিরতেই সাফল্যের স্বাদ পেয়েছেন। তবে গোবিন্দ যেন কোথাও নেই! জানা গেছে, ১০০ কোটি টাকার সিনেমার প্রস্তাব নাকি তিনিও পেয়েছেন। তবে গ্রহণ করেননি সেই প্রস্তাব!

এসময় তিন শিফটে কাজ করতেন গোবিন্দ। তবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি চূড়ান্ত অপেশাদার। শুটিংয়ে আসতে দেরি করতেন। সহ-অভিনেতাদের সঙ্গে দুর্ব্যবহার করার কথাও শোনা যায়। ধীরে ধীরে যখন নতুন অভিনেতারা ইন্ডাস্ট্রিতে আসতে শুরু করলেন, তখন কাজ হারালেন তিনি।

এদিকে, গণেশ পূজার দিনে গোবিন্দ জানান বড় সিনেমার প্রস্তাব ছেড়েছেন কদিন আগে। কারণ হিসেবে বলেন, ‘প্রচুর টাকা দিচ্ছিল ওরা আমাকে। কিন্তু আমি করলাম না। এ ৫৯ বছর বয়সে এমন কাজ করব, যা আগে কখনও করিনি।’

খানিক রসিকতা করেই তিনি বলেন, ‘প্রস্তাব ফেরানোর পর নিজেই নিজের গালে চড় মারি! এমন সুযোগ ছেড়ে দিলাম সেই কারণে।’

উল্লেখ্য, সবশেষ ২০১৯ সালে গোবিন্দকে বড় পর্দায় দেখা গেছে ‘রঙ্গিলা রাজা’ সিনেমাতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *