নায়িকা জ্যাকলিনের বিরুদ্ধে আদালতে যে অভিযোগ করলেন নোরা ফতেহি

২০০ কোটি টাকা নয়ছয়ের মামলায় সুকেশ চন্দ্রশেখর ছড়াও নাম জড়ায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির। নোরার বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ করেছিলেন সুকেশ ও জ্যাকলিন। জবাবে ‘কিক’ ছবির নায়িকার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন নোরা। সোমবার (৩১ জুলাই) এ মামলায় দিল্লির পটীয়ালা হাউজ কোর্টে জবানবন্দি দিতে হাজির হয়েছিলেন নোরা।

জবানবন্দিতে নোরা বলেন, জ্যাকলিন ফার্নান্দেজ ছাড়াও কিছু সংবাদমাধ্যমের বিরুদ্ধেও আমি মামলা করেছি। ওরা আমাকে ‘সুযোগ সন্ধানী’ বলেছে। পাশাপাশি দাবি করেছে, আমি নাকি সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলাম। তাদের মিথ্যা ভাষণ সাধারণ মানুষের সামনে আমার সম্মানহানি করেছে।

‘দিলবর’ খ্যাত অভিনেত্রী বলেন, সুকেশের বিরুদ্ধে ২০০ কোটি টাকা নয়ছয়ের যে অভিযোগ উঠেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এ কথা জানাতেই আমি মামলা করেছি।

আদালতে নোরা বলেন, আমার মতে, বিশেষ কয়েকজনকে আড়াল করতেই এ ঘটনায় আমাকে বলির পাঁঠা বানানো হয়েছিল। কারণ, আমি বাইরে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি বলেই হয়ত আমাকে অনেকে সহজ লক্ষ্য বলে ধরে নেন।

ইন্ডাস্ট্রিতে আট বছরের পরিশ্রমে যে জায়গা তৈরি করেছেন, জ্যাকলিনের মন্তব্য তাতে মারাত্মক আঘাত হেনেছে বলে উল্লেখ করেন নোরা। এই মর্মে তিনি আদালতের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। আগামী সেপ্টেম্বরে আদালত এ মামলায় আরও একজন সাক্ষীর জবানবন্দি নথিভুক্ত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *