ফ্লিপকার্ট সেলে সবচেয়ে বড় ধামাকা: লঞ্চের আগেই ফাঁস Oppo K14 Plus-এর প্রিমিয়াম ফিচার, দাম জানলে চমকে যাবেন!

স্মার্টফোনের বাজারে মিড-রেঞ্জ সেগমেন্টে বড় ধাক্কা দিতে প্রস্তুতি নিচ্ছে জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ওপো (Oppo)। ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে ওপো K-সিরিজের নতুন চমক Oppo K14 Plus। আগামী ২৯ সেপ্টেম্বর, বেলা ১২টায় এক বিশেষ ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে স্মার্টফোনটি ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টে (Flipkart) একটি ওয়েব পেজ লাইভ করা হয়েছে, যেখানে ফোনটির একাধিক আকর্ষণীয় ফিচার ও ডিজাইন প্রকাশ পেয়েছে।

শক্তিশালী পারফরম্যান্স ও কুলিং সিস্টেম

Oppo K14 Plus স্মার্টফোনে থাকছে মিডিয়াতেক ডাইমেনসিটি ৭৩৬০ ম্যাক্স (MediaTek Dimensity 7360 MAX) চিপসেট। গ্যাজেট প্রেমীদের জন্য এতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫েক্স জেনারেশনের ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। একটানা গেমিং কিংবা হাই-পারফরম্যান্স ব্যবহারের সময় ফোন যেন অতিরিক্ত গরম না হয়, তার জন্য দেওয়া হয়েছে ৫০০০ স্কয়ার মিলিমিটারের ভেপার চেম্বার কুলিং প্রযুক্তি। ডিভাইসটি চলবে গুগলের লেটেস্ট অপারেটিং সিস্টেম নির্ভর ColorOS 16-এ।

১৪৪Hz অ্যামোলেড ডিসপ্লে

ভিজুয়াল এক্সপেরিয়েন্স আরও প্রাণবন্ত করতে ফোনে দেওয়া হয়েছে ৬.৭৭ ইঞ্চির ১.৫কে (1.5K) অ্যামোলেড ডিসপ্লে। এর ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট স্ক্রোলিং এবং গেমিংকে অত্যন্ত স্মুথ করবে। তীব্র রোদেও স্পষ্ট দৃশ্যমানতার জন্য ফোনটিতে মিলবে ৩৬০০ নিটস পিক ব্রাইটনেস।

প্রিমিয়াম ক্যামেরা ও ভিডিওগ্রাফি

ছবি তোলার জন্য ফোনের পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। যার ফলে হাত কাঁপলেও ভিডিও বা ছবি ঝাপসা হবে না। সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের সোনি সেন্সর (Sony IMX480)। এছাড়া পেছনের ক্যামেরা থেকে ফোর-কে (4K) রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে।

দানবীয় ৮০০০ mAh ব্যাটারি

Oppo K14 Plus-এর সবচেয়ে শক্তিশালী দিক হলো এর ৮০০০ এমএএইচ (mAh) ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। এই বিশাল ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য সাথে থাকছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।

আইপি৬৯কে ওয়াটার প্রুফ ও আর্মার বডি

স্মার্টফোনটিকে দীর্ঘস্থায়ী এবং টেকসই করতে ওপো এতে দিয়েছে ‘ড্যামেজ প্রুফ ৩৬০ আর্মার বডি’ ডিজাইন। পানি ও ধুলোবালি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে সর্বোচ্চ স্তরের IP69K রেটিং যুক্ত করা হয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কোম্পানি দাবিকৃত ‘৬ বছরের স্মুথনেস প্রোটেকশন’ সার্টিফিকেট।

দাম ও অফার

ফোনটির বাজারমূল্য এবং অন্যান্য র‍্যাম ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি ওপো। তবে ২৯ সেপ্টেম্বর লঞ্চের দিনই ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডেজ’ (Big Billion Days) সেল উপলক্ষে বিশেষ লঞ্চ অফার এবং দামের বিস্তারিত ঘোষণা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *