“কোথায় টুলু?” বোলপুরের আলোচিত ঘটনায় জালে আরও ৩ ম্যানেজার! শান্তিনিকেতন থেকে গ্রেফতার ৩

রাজ্যজুড়ে চর্চিত আলোচিত ঘটনায় এবার বড়সড় মোড়। “কোথায় টুলু?”—এই প্রশ্নকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে প্রশাসনিক মহলে। এই ঘটনায় এবার আরও তিন ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রিপন মণ্ডল, শেখ রিয়াজুল ইসলাম এবং শেখ নুর আলম।

ঠিক কী অভিযোগ রয়েছে এই তিন ম্যানেজারের বিরুদ্ধে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এই তিনজন ম্যানেজার ডিসিআর (DCR) সংক্রান্ত আর্থিক লেনদেন ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। ডিসিআর-এর টাকার হিসাব রাখা থেকে শুরু করে ডিসিআর গেট পরিচালনা—পুরো বিষয়টিই এই তিনজনের কড়া নজরদারিতে চলত। গত কাল শান্তিনিকেতন এলাকা থেকেই এই তিনজনকে পাকড়াও করে পুলিশ।

তদন্তকারী অফিসারদের অনুমান, মূল চক্রী বা ‘টুলু’-র খোঁজ পেতে এবং এই চক্রের শিকড় ঠিক কতদূর বিস্তৃত, তা জানতে এই তিন ম্যানেজারকে জেরা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসিআর টাকার নয়ছয় বা দুর্নীতির নেপথ্যে ঠিক কারা রয়েছে এবং এই বিশাল আর্থিক লেনদেনের আসল মাস্টারমাইন্ড কে, তা খতিয়ে দেখতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই গ্রেপ্তারের ফলে পুরো ঘটনার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *