লিটারে ৩৫ কিমি মাইলেজ! পেট্রোলের খরচ ভুলে যান, পকেটের চাপ কমাতে কিনুন এই ৪টি দুর্দান্ত সিএনজি গাড়ি।

: বর্তমান সময়ে দাঁড়িয়ে শহরের রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়া মানেই পকেটে টান। একদিকে যানজটের ক্লান্তি, অন্যদিকে পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দাম। এই জোড়া ফলায় বিদ্ধ সাধারণ মানুষের ভরসা হয়ে উঠছে সিএনজি (CNG) গাড়ি। সাশ্রয়ী মাইলেজ, আধুনিক ফিচার আর কম মেইনটেন্যান্স খরচের কারণে ভারতের বাজারে হু হু করে বাড়ছে সিএনজি গাড়ির চাহিদা।
আপনি যদি প্রতিদিনের যাতায়াতের জন্য একটি সাশ্রয়ী কিন্তু শক্তিশালী গাড়ি খুঁজছেন, তবে এই ৪টি মডেল আপনার তালিকায় থাকতেই হবে:
মারুতি সুজুকি সেলেরিও (Maruti Suzuki Celerio)
মাইলেজের রাজা যদি কাউকে বলতে হয়, তবে সেলেরিও থাকবে তালিকার শীর্ষে। ১.০-লিটারের K10C ইঞ্জিনের এই গাড়িটি প্রতি কেজি সিএনজিতে প্রায় ৩৪.৪৩ কিলোমিটার মাইলেজ দেয়। শহরের ঘিঞ্জি রাস্তায় চালানোর জন্য এর চেয়ে আদর্শ গাড়ি খুব কমই আছে। নিরাপত্তার কথা মাথায় রেখে এতে ছয়টি এয়ারব্যাগ এবং এবিএস (ABS)-এর মতো ফিচার যুক্ত করা হয়েছে। ৫.৯৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হওয়া এই গাড়িটি আপনার দৈনন্দিন খরচ এক ধাক্কায় কমিয়ে দেবে অনেকটা।
টাটা পাঞ্চ সিএনজি (Tata Punch CNG)
টাটা পাঞ্চের সবচেয়ে বড় চমক হলো এর ‘ডুয়াল-সিলিন্ডার’ প্রযুক্তি। সাধারণত সিএনজি গাড়িতে বুট স্পেস বা ডিকি পাওয়া যায় না, কিন্তু পাঞ্চে সেই সমস্যার সমাধান করা হয়েছে। ২৬.৯৯ কিমি মাইলেজ দেওয়ার পাশাপাশি এটি গ্লোবাল এনসিএপি থেকে ৫-স্টার সেফটি রেটিং পেয়েছে। অর্থাৎ, সাশ্রয়ের সাথে আপসহীন নিরাপত্তা। সানরুফ আর টাচস্ক্রিন ডিসপ্লের মতো প্রিমিয়াম ফিচারসহ এর দাম শুরু হচ্ছে ৬.৭৪ লক্ষ টাকা থেকে।
হুন্ডাই এক্সটার সিএনজি (Hyundai Exter CNG)
বাজেট সেগমেন্টে হুন্ডাইয়ের এই ছোট এসইউভি-টি এখন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ। এতেও টুইন-সিলিন্ডার সেটআপ রয়েছে, ফলে জায়গার অভাব হবে না। প্রতি কেজি সিএনজিতে প্রায় ২৭.১ কিমি মাইলেজ দেয় এই গাড়িটি। শুধু তাই নয়, এতে আছে ড্যাশক্যাম এবং ইলেকট্রিক সানরুফের মতো অত্যাধুনিক সুবিধা। ৬.৯৯ লক্ষ টাকার এই প্যাকেজটি যেমন স্টাইলিশ, তেমনই আরামদায়ক।
মারুতি সুজুকি ফ্রঙ্কস সিএনজি (Maruti Suzuki Fronx CNG)
যারা একটু স্পোর্টি লুক আর প্রিমিয়াম স্টাইল পছন্দ করেন, তাদের জন্য ফ্রঙ্কস সেরা বিকল্প। ১.২-লিটার ইঞ্জিনের এই গাড়িটি হাইওয়েতে যেমন শক্তিশালী, তেমনই সাশ্রয়ী (মাইলেজ ২৮.৫১ কিমি/কেজি)। প্রশস্ত ইন্টেরিয়র এবং হাই-টেক ফিচারের কারণে এটি অফিসের কাজের পাশাপাশি ফ্যামিলি ট্রিপের জন্যও দারুণ। এই মডেলটির প্রারম্ভিক মূল্য ৭.৭৮ লক্ষ টাকা।