WhatsApp: ভুলভাল মেসেজ এডিট করার দুর্দান্ত ফিচার আনলো হোয়াটসঅ্যাপ
February 27, 2023
হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে জিভ কাটছেন? মেসেজটা একটু যদি ঠিকঠাক করে পাঠানো যেত। কিন্তু একবার পাঠিয়ে দিলে সে সুযোগ আর নেই। এর জন্য অনেক সময় খুব বিপত্তি হয়। তবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের ফলে ভুল মেসেজ থেকে আর ভুল বোঝাবুঝি হবে না।
হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে এবার এডিটেড বা সম্পাদিত মেসেজ পাঠানো যাবে। কীভাবে কাজ করবে সেই মেসেজ? হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট সময় পাবেন। এই সময়ের মধ্যে পাঠানো মেসেজটি চাইলেই এডিট করা যাবে।
মেসেজে কোনো ভুল থাকলে বদলে ফেলা যাবে ১৫ মিনিটের মধ্যেই। নতুন আপডেট কোন ফোনে সাপোর্ট করবে তাও জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। বলা হয়েছে, অ্যাপ আপডেট না করলে একটি মেসেজ দেখা যাবে।
মেসেজ এডিট করার ফিচারের সঙ্গে কিছু চলতি সমস্যাও মিটিয়ে দেবে হোয়াটসঅ্যাপ। এতে গ্রাহকদের অভিজ্ঞতা আরও ভালো হবে।