নোরার সঙ্গে ‘ডেট’ করতে হলে মানতে হবে যে শর্ত! জানিয়ে দিলেন সরাসরি

বলিউডে দাপিয়ে কাজ করছেন নোরা ফাতেহি। তার নৃত্যশৈলীর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন এই অভিনেত্রী। অবাক করা বিষয় নৃত্যের তালে ভক্তদের মাতালেও নাচে তার প্রথাগত শিক্ষা নেই। ভারতের বাইরে থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে স্থান পাকাপোক্ত করেছেন তাদের ভেতর অন্যতম নোরা।
‘দিলবার দিলবার’ গানের সাফল্য বদলে যায় তার জীবন। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন গুঞ্জন তাকে নিয়ে। তবে তিনি এখনো সিঙ্গেল। যদিও মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন। খুব সহজে বন্ধুত্ব পাতিয়ে ফেলা তার প্রধান গুণ, মনে করেন নোরা ফাতেহি।

নোরাকে ডেটে নিয়ে যেতে গেলে যে বিশেষ কাজটি তার প্রেমিককে করতেই হবে, তা জানিয়েছেন নোরা। তা শুনে হাসির রোল ওঠে কপিল শর্মার মঞ্চে।

শিগগির যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে নোরার। সে দেশের চারটি রাজ্যে শো করবেন তিনি। সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, সোনম বাওয়েজারা। এর প্রচারেই কপিল শর্মার শোতে এসেছিলেন তারা।

সেখানেই নোরাকে তার প্রেমের জীবন নিয়ে প্রশ্ন করেন কপিল। সেখানেই নোরা তার অভিনব দাবির কথা জানান। নোরার কথায়, তিনি যদি কারও সঙ্গে ডেটে যান, তাহলে খরচ দিতে হবে সেই পুরুষকেই। নোরার এমন দাবি শুনে শোয়ের বিচারক অর্চনাপূরণ সিংহ বলেন, ‘সময় বদলে গিয়েছে। মেয়েরা বিল মেটান।’ সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন, ‘তোমাদের ক্ষেত্রে বদলেছে। তবে আমার ক্ষেত্রে এটাই নিয়ম।’এই কথা বলে নোরা রীতিমতো ভাইরাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *