কুড়ির কমে বাজিমাত! ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ৫জি সাপোর্টের সঙ্গে ভারতে এল তাক লাগানো নতুন ফোন

ভারতীয় বাজারে সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচারের স্মার্টফোনের খোঁদ যারা করেন, তাঁদের জন্য এল একটি বড় সুখবর। টেক জায়ান্ট এইচএমডি (HMD) সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে তাদের নতুন মডেল—HMD Vibe 2 Pro 5G। এর আগে চলতি বছরের মে মাসে ‘HMD Vibe 2 5G’ মডেলটি বাজারে আসলেও, এবার আরও উন্নত ফিচার ও শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে হাজির হয়েছে এর ‘প্রো’ ভার্সনটি। বাজেটপ্রেমী ক্রেতাদের কথা মাথায় রেখে ফোনটির দাম কুড়ি হাজার টাকার মধ্যেই রাখা হয়েছে।

দাম ও অফার: সংস্থা সূত্রে জানা গেছে, এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। তবে সীমিত সময়ের জন্য চালু হওয়া স্পেশ্যাল লঞ্চ অফারে এই দুটি ভ্যারিয়েন্ট যথাক্রমে মাত্র ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। সিলভার মিস্ট (Silver Mist), অ্যাকোয়া গ্রিন (Aqua Green) এবং কসমিক পার্পল (Cosmic Purple)—এই তিনটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাবে ফোনটি।

ফিচার ও স্পেসিফিকেশন:

  • ডিসপ্লে ও পারফরম্যান্স: এই ফোনে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির একটি বড় ফুল এইচডি প্লাস (FHD+) এলসিডি প্যানেল, যা ১২০ হার্টজ (120Hz) রিফ্রেশ রেট সাপোর্ট করে। মসৃণ কার্যক্ষমতার জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩00 (MediaTek Dimensity 6300) চিপসেট এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ (Android 16) অপারেটিং সিস্টেম। এছাড়া ২ বছরের সিকিউরিটি আপডেটও দেওয়া হবে।

  • ক্যামেরা: ছবি তোলার জন্য ফোনের পেছনে রয়েছে আকর্ষণীয় চৌকো আকৃতির ডুয়াল ক্যামেরা মডিউল। যার প্রধান সেনসরটি ৬৪ মেগাপিক্সেলের এবং সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।

  • ব্যাটারি ও অন্যান্য বৈশিষ্ট্য: দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের জন্য এতে রয়েছে শক্তিশালী ৬০০০ এমএএইচ (6000mAh) ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর পাশাপাশি ৫জি কানেক্টিভিটি, ডুয়াল স্টিরিও স্পিকার, ৩.৫ এমএম হেডফোন জ্যাক, সর্বম (Sarvam)-এর ইনডাস এআই (Indus AI) সাপোর্ট—যার মাধ্যমে ২২টিরও বেশি ভারতীয় ভাষা ব্যবহার করা যাবে—এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে সঞ্চার সাথী সেফটি (Sanchar Saathi Safety) অ্যাপের মতো আধুনিক সুবিধাও মিলবে এই ডিভাইসে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *