পুরুষদের যে ব্যায়ামগুলো প্রত্যহ করা উচিত, দেখেনিন সবিস্তারে

মধ্যবয়সে পৌঁছলে ভুঁড়ি হয়ে যাওয়া পুরুষদের এক সাধারণ সমস্যা। বেশির ভাগ ক্ষেত্রে অকর্মণ্যতা ও আলস্য থেকে তলপেটে চর্বি জমে, ফলে মেদ অবশ্যম্ভাবী। এর থেকে রেহাই পাওয়ার একটি সহজ উপায় হলো প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা।

ভারতের বিশেষজ্ঞরা বলছেন, কিছু ব্যায়াম করলে দেহে বাড়বে টেস্টোস্টেরন ও ডোপামাইন ক্ষরণের মাত্রা। ফলে, কমবে চুল পড়া বা পেটে মেদ জমার প্রবণতা।

১) স্কোয়াট: স্কোয়াট করা খুবই সহজ। হাঁটু ভাঁজ করে হাফ-সিট পজিশনে বা চেয়ারে বসার মতো করে বসুন। হাত দু’টি টানটান করে ছড়িয়ে দিন সামনে। পাঁচ মিনিট করে এভাবে স্কোয়াট করা অভ্যাস করুন। এর ফলে আপনার পেশি শক্ত থাকবে, ক্যালোরি ঝরবে, শরীরের পক্ষে ক্ষতিকারক ফ্যাট গলে যাবে।

২) ভারোত্তলন: ভারোত্তলন বা ডেডলিফ্ট পেশির শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যায়াম। দেহের উপর ও নীচ উভয় অংশের পেশির জন্যই এটি কার্যকরী। এই ব্যায়াম করলে দেহ হবে আরও শক্ত-পোক্ত, সুঠাম, মেদও ঝরবে দ্রুত।

৩) চেস্ট প্রেস: আপনি ডাম্বেল ব্যবহার করুন বা বারবেল, চেস্ট প্রেসে আপনি একই সুফল পাবেন। এর ফলে আপনার পেক্টোরাল, ট্রা‌ইসেপ এবং ডেল্টয়েড পেশির জোর আরও বাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *