মন ভালো রাখতে অবশ্যই পাতে রাখুন যে কয়েকটি খাবার, দেখেনিন সবিস্তারে

নানা কারণেই আমাদের মন খারাপ হয়ে থাকে। মন খারাপ আমাদের শরীরেও প্রভাব ফেলতে শুরু করে। যা মোটেও ভালো লক্ষণ নয়। তাই সঠিক সময়ে এর চিকিৎসা করা জরুরি।

এজন্য মানসিক অস্থিরতায় ভুগলে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আবার এমন কিছু খাবার আছে যা খেলে মন ভালো থাকবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই বিশেষ খাবারগুলো সম্পর্কে যা খেলে মন ভালো থাকবে-

ম্যাগনেসিয়াম

মানসিক যেকোনো সমস্যা মোকাবিলায় ম্যাগনেসিয়াম গুরুত্বপূর্ণ। এটাকে প্রাকৃতিক ব্যাথানাশক বললেও ভুল হবে না। ডার্ক চকলেট, পালং শাক, বাদামে প্রচুর ম্যাগনেসিয়াম পাওয়া যায়।

ভিটামিন সি

উদ্বেগ ও উৎকণ্ঠার ওষুধ বলা যেতে পারে ভিটামিন সি-কে। জটিল পরিস্থিতিতে পড়লে আগে এক গ্লাস কমলার জুস খেয়ে দেখুন। মাথার ভার অনেকটাই কমে আসবে। মনকে সতেজ ও শক্তিশালী রাখতে ভিটামিন সি অনবদ্য।

ভিটামিন ডি

মানসিকভাবে শক্তিশালী থাকতে ভিটামিন ডি ভালো কাজ করে। এই ভিটামিন মেজাজ খিটখিটে হতে বাধা দেয়। কোনো কারণ ছাড়া হতাশা জেঁকে ধরলে বুঝবেন শরীরে হয়তো ভিটামিন ডি-এর ঘাটতি আছে। এর অভাব পুষিয়ে নেয়া যায় সহজেই। দুধ, কুসুমসহ ডিম, সূর্যালোক; এ কয়টিই ভিটামিন ডি-এর জন্য যথেষ্ট। প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সূর্যালোকে থাকার চেষ্টা করুন।

ভিটামিন বি-১২

অবসাদ, ক্লান্তি ইত্যাদি বেড়ে যায় ভিটামিন বি ১২-এর অভাবে। প্রতিটি মানুষের প্রতিদিন ২.৪ মাইক্রোগ্রাম পরিমাণ ভিটামিন বি ১২-এর দরকার হয়। পনির, কম চর্বিযুক্ত দই, দুধ- এসব ভিটামিন বি ১২ এর চাহিদা পূরণ করে। ভিটামিন বি১২ আমাদের শরীরে ভালো লাগার হরমোনকে উদ্দীপ্ত করে। ফলে মেজাজ ফুরফুরে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *