প্লাস্টির কাপে চুমুক দিলেই শেষ জীবন! এক কাপ চা ডেকে আনছে সর্বনাশা কোন মারণ রোগ?

সকালে ঘুম থেকে উঠে বা কাজের ফাঁকে এক কাপ গরম চা আমাদের ক্লান্তি দূর করার অব্যর্থ ওষুধ। কিন্তু সেই চা যদি প্লাস্টিকের কাপ বা থার্মোকলের ভাঁড়ে খাওয়া হয়, তবে তা মুহূর্তের মধ্যে অমৃত থেকে বিষে পরিণত হতে পারে। বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় যত্রতত্র প্লাস্টিকের কাপে চা খাওয়ার প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে, যা অজান্তেই মানব শরীরে ডেকে আনছে এক ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়।

প্লাস্টিকের কাপে চা খাওয়ার আসল বিপদ কোথায়?

বিজ্ঞানীদের মতে, প্লাস্টিক বা থার্মোকলের তৈরি পাত্রে যখন ফুটন্ত গরম চা ঢালা হয়, তখন উচ্চ তাপমাত্রার কারণে কাপের গায়ে থাকা ক্ষতিকারক রাসায়নিক এবং অতিক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিক গলে তরলের সঙ্গে মিশে সরাসরি আমাদের পেটে চলে যায়। এর ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, স্নায়ুর সমস্যা এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো মারাত্মক রোগ বাসা বাঁধতে পারে শরীরে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ক্ষতিকারক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। তাই স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্লাস্টিকের কাপের পরিবর্তে মাটির ভাঁড় বা কাঁচের কাপ ব্যবহারের অভ্যাস গড়ে তোলাই শ্রেয়। সামান্য অসচেতনতা যে জীবনের বড় সর্বনাশ ডেকে আনতে পারে, তা নিয়ে এখন থেকেই সতর্ক হওয়া অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *