ফোনের স্পিকার থেকে আর আগের মতো আওয়াজ বেরোচ্ছে না? সার্ভিস সেন্টারে যাওয়ার আগে এই ৫টি ট্রিকস মানলেই ম্যাজিক!

স্মার্টফোন একটু পুরনো হলেই স্পিকারের আওয়াজ কমে যাওয়া বা জাঁঝালো শব্দ হওয়ার সমস্যা খুবই সাধারণ। অনেক সময় ধুলোবালি জমে কিংবা সামান্য সফটওয়্যার ত্রুটির কারণে ফোনের স্পিকারের সাউন্ড অনেকখানি কমে যায়। এর জন্য সঙ্গে সঙ্গে দোকানে ছোটার প্রয়োজন নেই। ঘরে বসেই কিছু সহজ পদ্ধতি মেনে ঠিক করে নিতে পারেন আপনার ফোনের স্পিকার।

ফোন ঠিক করার কার্যকর উপায়গুলি দেখে নেওয়া যাক:

স্পিকারের জঞ্জাল পরিষ্কার করুন: দীর্ঘদিন ব্যবহারের ফলে ফোনের স্পিকারের জালি অংশে ধুলোবালি ও ময়লা জমে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। একটি নরম ব্রাশ বা টুথব্রাশ দিয়ে আলতোভাবে স্পিকারের গ্রিল পরিষ্কার করুন।

ভলিউম সেটিংস ও ব্লুটুথ চেক করুন: অনেক সময় অজান্তেই মিডিয়া বা কল ভলিউম কমে থাকে। সেটিংস থেকে সাউন্ড লেভেল বাড়িয়ে নিন। এছাড়া ফোন কোনো ব্লুটুথ ইয়ারফোন বা স্পিকারের সঙ্গে কানেক্টেড আছে কি না, তাও চেক করে নিন।

সফটওয়্যার বা ওএস আপডেট: ফোনের অভ্যন্তরীণ কোনো বাগ বা ত্রুটির কারণেও এমন হতে পারে। সিস্টেম আপডেট থাকলে তা অবিলম্বে ইনস্টল করুন।

ক্যাশ মেমোরি ক্লিয়ার করুন: ব্যাকগ্রাউন্ড অ্যাপের অতিরিক্ত চাপের কারণেও অনেক সময় ফোনের অডিও সিস্টেমে সমস্যা দেখা দেয়। ফোন রিস্টার্ট বা ক্যাশ ক্লিয়ার করলে সমস্যা মিটে যায়।

জলের কণা বের করুন: ফোনে জল ঢুকে গেলে স্পিকারের আওয়াজ বসে যায়। কোনো ওয়াটার ইজেক্টর অ্যাপের সাহায্য নিয়ে স্পিকারের ভেতরে আটকে থাকা জল সহজেই বের করে নিতে পারেন।

এই ছোটখাটো বিষয়গুলো নিজেই যাচাই করে দেখলে সাউন্ডের সমস্যা অনেকটাই ঠিক হয়ে যায়। তবে হার্ডওয়্যারজনিত বড় কোনো সমস্যা থাকলে তবেই পেশাদার টেকনিশিয়ানের সাহায্য নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *