ডিম নষ্ট নাকি ভালো পরীক্ষা করবেন যে উপায়ে, কৌশল জেনেনিন এক্ষুনি

বড় খিদের ছোট সমাধান হলো ডিম। ঘরে ডিম থাকলে সকাল কিংবা রাতের খাবারের ব্যবস্থা কোনো না কোনো ভাবে হয়েই যায়। ডিম দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। আবার ডিমের স্বাস্থ্য উপকারিতাও অনেক। শরীরে প্রোটিনের চাহিদা মুহূর্তেই পূরণ করে ডিম।

এ কারণে কমবেশি সবাই বাড়িতে বেশি করে ডিম কিনে মজুত রাখেন। তবে এক ট্রে ডিম কিনে আনলে অনেক সময় বেশ কয়েকটি পচা বেরিয়ে যায়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: শীতকালে ঘন ঘন ক্ষুধা লাগে কেন?

রান্না বা সেদ্ধ করার সময় পচা ডিম দেখলে বিরক্তির শেষ থাকে না। তাই বাজার থেকে ডিম কিনে ফ্রিজে সংরক্ষণের আগেই কীভাবে যাচাই করবেন ডিমটি পচা না কি ভালো তা জেনে নিন-

বিজ্ঞাপন

১. একটি বড় পাত্রে পানি নিয়ে ডিমগুলো ডুবিয়ে দিন। ডিম ভালো হলে সেগুলো পাত্রের তলায় ডুবে থাকবে, আর পচা হলে উপরে ভাসতে থাকবে।

২. শব্দ শুনেও পরীক্ষা করা যায়। এজন্য ডিমগুলো একে একে ঝাঁকিয়ে দেখুন কোনো শব্দ না শুনতে পান কি না। ডিম ভালো হলে কোনো শব্দ হবে না। আর যদি ঢক ঢক আওয়াজ পান, তাহলে বুঝবেন ডিম নষ্ট।

আরও পড়ুন: শরীরে যে ৫ পুষ্টির অভাবে হতে পারে হার্ট অ্যাটাক

বিজ্ঞাপন

৩. আলোর সামনে ধরলেও ডিম ভাল আছে কি না তা পরীক্ষা করা যায়। যদি ডিমের ভেতর রিংয়ের মতো আকার দেখতে পান, তবে বুঝতে হবে ডিমে পচন ধরতে শুরু হয়েছে। ডিমের ভিতর কালচে দাগ দেখতে পেলেও সতর্ক হোন।

৪. অমলেট তৈরির জন্য ডিম ফাটানোর সময় সতর্ক থাকুন। ডিমটি বাটিতে ফাটিয়ে যদি দেখেন কুসুম ঘন
আছে, তাহলে বুঝবেন ডিমটি ভালো। আর কুসুমটি ছড়িয়ে গেলে বুঝতে হবে, ডিমটি নষ্ট।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
৫. ডিমের গন্ধ শুঁকেও পচা কি না, তা বুঝতে পারবেন সহজেই। স্বাভাবিকভাবে নষ্ট ডিম দিয়ে কটূ গন্ধ বের হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *