রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে যেসব খাবার, জেনেনিন এক্ষুনি

এ সময় সচেতন থাকার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও রাখতে হবে চাঙা। আমাদের কিছু খাদ্যাভ্যাসের কারণে কমে যেতে পারে শরীরের জীবাণুর সঙ্গে লড়াইয়ের ক্ষমতা। জেনে নিন কোন খাবারগুলো আপনার অজান্তেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে।

নিয়মিত কোল্ড ড্রিংক কিংবা সোডা পান করেন? এটি মেদ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি কমিয়ে দেয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। চিনি ছাড়া তেমন কিছুই থাকে না কোল্ড ড্রিংকে। আর অতিরিক্ত চিনি খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। ডুবো তেলে ভাজা খাবারে থাকা ফ্যাট জাতীয় উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। এর বদলে সেদ্ধ, বেক করা অথবা এয়ার ফ্রায়ারে প্রস্তুত খাবার খান।

মদ্যপানের অভ্যাস থাকলে সেটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাবু করে দিতে পারে। পাশাপাশি লিভার ও হার্টের সমস্যারও কারণ হতে পারে এটি।

দোকানের কেক, বিস্কুট, পেস্ট্রি জাতীয় খাবারে গ্লুটেনের পাশাপাশি উচ্চ ক্যালোরি ও ফ্যাট। এগুলো এড়িয়ে চলুন। এগুলো খেতে চাইলে গ্লুটেন ফ্রি ময়দা দিয়ে ঘরেই বানিয়ে নিন।

যেসব খাবারে অতিরিক্ত পরিমাণে সাদা চিনি বা রিফাইন্ড সুগার ব্যবহৃত হয়, সেগুলো খেলে দুর্বল হয়ে পড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। চিনির বদলে খাবার মিষ্টি করতে গুড় বা মধু ব্যবহার করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *