রোজকার এই খাবারগুলিই বাড়াচ্ছে ক্যানসারের ঝুঁকি, ভয় না পেয়ে আসল সত্যি জেনেনিন!
November 25, 2023

রোজকার এই খাবারগুলিই নাকি বাড়িয়ে দিচ্ছে ক্যানসারের ঝুঁকি। বিশ্ব ক্যানসার দিবসের আগে এমন তথ্যই উঠে এল গবেষণায়। কোন কোন খাবার জানেন।?
কারসিনোজেনিক অর্থাৎ যে পদার্থ থেকে মারণরোগ হওয়ার আশঙ্কা বেশি, তারই একটি তালিকা এল প্রকাশ্যে। মূলত কোন কোন খাবার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, তারই খোঁজ মিলল ক্যানসার রিসার্চ ইউকে ও ওয়ার্ল্ড ক্যানসার রিসার্চ ফান্ডের গবেষণায়।
দুই বিখ্যাত সংস্থার গবেষণার মতে, উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত খাবার খেলে বাড়তে পারে জরায়ু ও মস্তিষ্ক ক্যানসারের আশঙ্কা অনেকটাই বাড়িয়ে দেয়। এর মধ্যে রয়েছে পাঁউরুটি, চিপস, আইসক্রিমের মতো অতিপরিচিত খাবার।
সমীক্ষায় দেখা গিয়েছে, খাদ্যতালিকায় এমন খাবারের পরিমাণ ১০ শতাংশ বাড়লে ক্যানসারের ঝুঁকি দুই শতাংশ বেড়ে যেতে পারে। পাশাপাশি জরায়ু ক্যানসারের ঝুঁকি বাড়ে ১৯ শতাংশ।