প্রতিদিন কাপের পর কাপ দুধ চা খান? নিজের অজান্তেই যেসব বিপদ ডাকছেন আপনি

ঘুম থেকে উঠেই এক কাপ ধোঁয়া উঠা দুধ-চা লাগবে। বাড়িতেই হোক বা অফিসে এমনকি বন্ধুদের আড্ডা দেওয়ার সময় বাঙালি সমাজের চা পান ছাড়া আসাম্ভব৷ কিন্তু কখনও ভেবে দেখেছেন এই দুধ চা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর৷ প্রতিদিন কাপের পর কাপ দুধ চা খান? জানুন নিজের অজান্তেই এই সব বিপদ ডাকছেন আপনি!

সাধারণত ২-৪ কাপের বেশি চা খাওয়া উচিত না। কারণ মাত্রাতিরিক্ত চা পান করা ক্ষতিকর। আর সেই চায়ের সঙ্গে যদি দুধ ও চিনি যুক্ত করা হয়, তবে সেই ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। দুধ চা বেশি খেলে পেট ফাঁপে, স্ট্রেস ও দুশ্চিন্তা বাড়ায়, অনিদ্রা দেখা দেয়, কোষ্ঠকাঠিন্য হয়, রক্তচাপ ওঠানামা করে৷

দুধের প্রোটিন চায়ের অ্যান্টি-অক্সিডেন্টের ওপর বিরুপ প্রভাব ফেলে। অর্থাৎ, চা এ দুধ মেশালে চায়ের গুণাগুণ নষ্ট হয়ে যায়। অ্যাসিডিটি বাড়ায়। এক কাপ দুধ চা দিয়ে আপনার দিন শুরু করেন তবে পরিপাক ক্রিয়াকে ব্যাহত করবে৷ চাতে দুধ মেশালে হৃদরোগের সমস্যাও বাড়ে৷

আপনি যদি এক কাপ দুধ চা দিয়ে আপনার দিন শুরু করেন তবে আপনি বেশ বড় ভুল করে ফেলছেন। কারণ সকালের টিফিনর পর দুধের চা পান করলে তা দেহের বিপাক ক্রিয়াকে ব্যাহত করে,দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে, এমনকি সকলে এটি পান করার ফলে মুখের অভ্যন্তরীণ স্বাস্থ্য ও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এক ঝলক এটি নিশ্চিত করে না।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *