সকালে খালি পেটে ঠাণ্ডা নাকি গরম, কোন জল পান করবেন? জেনেনিন

ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম জল খেয়ে দিন শুরু করেন অনেকে। রাতে ঘুমোনোর সময় টানা সাত থেকে আট ঘণ্টা জল না খাওয়ার পর এই অভ্যাস যে কেবল তেষ্টা মেটাতে সাহায্য করে তা নয়। ওজন ঝরাতে, খাবার হজম করতে, এমনকি কিডনির কার্যকারিতা রক্ষা করতেও সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে উষ্ণ জল খাওয়ারও কিন্তু সঠিক নিয়ম আছে। দুই কাপ জল ফুটিয়ে, তা এক কাপ পরিমাণ করে, তারপর হালকা গরম থাকতে থাকতে তবেই খেতে হবে। যদি সম্ভব হয় সেই জলে মেশানো যেতে পারে শুকনো আদা। ওজন ঝরানোর লক্ষ্যে যারা জল খান, তাদের জন্য এই নিয়ম বিশেষ ভাবে উপকারী।

অনেকে মনে করেন, সকালে উষ্ণ জল খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়। কারণ, উষ্ণ গরম জল বৃহদন্ত্রের পেশিগুলোকে শিথিল করে।

তবে, এই বিষয়ে পুষ্টিবিদ এবং আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মত আবার ভিন্ন। তারা মনে করেন, জলে তাপমাত্রার সঙ্গে শরীরের এই কার্যকারিতাগুলোর আদৌ কোনো যোগ নেই। ঘুম থেকে উঠে জল খাওয়া ভালো। তা সে যে কোনো তাপমাত্রারই হতে পারে।

মুখ এবং খাদ্যনালি দিয়ে জল যখন পেটের মধ্যে পৌঁছয়, তত ক্ষণে জলের তাপমাত্রা শরীরের তাপমাত্রার কাছাকাছি পৌঁছে যায়। উষ্ণ জলে প্রভাব খানিকটা হলেও শ্বাসযন্ত্রের উপর পড়ে। কিন্তু শারীরবৃত্তীয় কাজে তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। তাই গরম বা ঠান্ডা যেমনই হোক, সকালে উঠে জল খান নিশ্চিন্তে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *