নিয়মিত পরিষ্কারের পরেও কি রান্নাঘরে দুর্গন্ধ রয়েছে? তাহলে দেরি না করে এটি পড়ুন

নিয়মিত পরিষ্কার করার পরও রান্নাঘরে মাঝে মাঝে আঁশটে গন্ধ থাকে। সহজ, ঘরোয়া উপায়ে আঁশটে গন্ধ দূর করুন। যা করতে হবে:

# তিনটি লেবু পিস করে ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা ওভেনে বেক করুন। এবার ওভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। স্যাঁতসেতে গন্ধ দূর হবে

# দুই কাপ জলে ৬টি এলাচ, দুই টুকরো দারচিনি ও কয়েকটি তেজপাতা ফুটিয়ে নিন। এবার চুলার আঁচ কমিয়ে দিন, কিছুক্ষণ পর অনুভব করুন ঘরের গুমোটভাব দূর হয়ে পুরো বাড়িতেই ফ্রেশ মিষ্টি ‍একটা গন্ধ ছড়িয়ে পড়েছে।

# মাছের গন্ধ তাড়াতে অল্প অলিভ অয়েলের মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখুন।

# ময়লা রান্নাঘরে জমিয়ে রাখবেন না। শুকনো ও ভেজা ময়লা আলাদা বাক্সে রাখুন। প্রতিবার নোংরা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন।

# সিংকের খোলা মুখে ১ কাপ ভিনিগার ও বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। আধঘণ্টা পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *