খাওয়ার আগে দুধ ফুটিয়ে খাবেন নাকি কাঁচা? জানতে হবে গুরুত্বপূর্ণ তথ্যটি

শরীরের জন্য প্রয়োজনীয় খাবারের মধ্যে দুধ অন্যতম। পুষ্টিবিদদের মতে, অনিদ্রা থেকে হজমের নানা সমস্যা দূর করে এই তরল পদার্থ। কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না, দুধ জাল দিয়ে নিলে বা ফুটিয়ে নিলে তার পুষ্টিগুণ অনেকটাই কমে যায়। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

দুধ ফুটিয়ে খাওয়া উচিত নাকি কাঁচা খাওয়া ভাল-এমন প্রশ্ন বরাবর রয়েই যায়। বর্তমানে বেশির ভাগ জায়গাতেই যে প্যাকেটজাত দুধ পাওয়া যায়, যা পাস্তুরিত নামে পরিচিত। তবে বিশেষজ্ঞদের মতে, এই প্যাকেটজাত দুধও ফুটিয়ে খাওয়াই ভাল।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববদ্যালয়ের ফুড সায়েন্স বিভাগের গবেষকদের মতে, পাস্তুরাইজ করার পরও দুধ ১০০ শতাংশ ব্যাকটেরিয়া মুক্ত করা যায় না। কারণ, দুধে সালমোনেল্লা, সিউডোমোনাস, ব্যাসিলাস, এনটারোব্যাকটর, ই-কোলাই-এর মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বাঁধে যা শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। তাদের মতে, প্যাকেটের দুধও ফুটিয়ে খাওয়াই ভালো।

পুষ্টিবিদদের মতে, কাঁচা দুধে যে সব ব্যাকটেরিয়া জন্মায়, সামান্য আঁচে ফোটালে ওই ব্যাকটেরিয়াগুলো মরে যায়। পাস্তুরিত প্যাকেটজাত দুধ উচ্চ তাপমাত্রায় না ফোটালেও সামান্য গরম করে খাওয়া যেতে পারে। এতে দুধের পুষ্টিগুণ বজায় রেখে তা ব্যাকটিরিয়া মুক্ত করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *