যারা রাতের বেলায় ফোন নিয়ে ঘুমিয়ে পড়েন আজকের লেখাটা শুধু তাদের জন্য, বাকিরাও পড়তে পারেন!

বর্তমান সময়ে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হল মোবাইল। হোয়াটসঅ্যাপ ফেসবুক প্রভৃতি সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশিরভাগ সময় ব্যয় করে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা রাতের বেলায় ফোন নিয়ে ঘুমিয়ে পড়েন আজকের লেখাতে জেনে নেওয়া যাক রাতের বেলায় ফোন নিয়ে ঘুমানো উচিত নয় কেন।

১) রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন তখন ফোন কিছু দূরে রাখা টাই বেশি ভালো। রাতের বেলায় যদি আমরা নিজের কাছে ফোন রাখি সেক্ষেত্রে ফোনটি ব্যবহার করার জন্য আগ্রহ বাড়বে।ফোনের আলো চোখে পড়লে ঘুমের ব্যাঘাত ঘটবে । ঘুমের জন্য মস্তিষ্ক থেকে যে হরমোন নিঃসৃত হয় সেই হরমোনের বাধা প্রার্থী ঘটে মোবাইলের আলোর ফলে। তাই মোবাইলের আলো চোখে পড়লে ঘুম আসতে চাইবে না। সেইজন্যে ঘুমানোর আগে অন্তত 2 মিটার দূরত্বে ফোনটি রেখে দিন।

২) অনেকেই আবার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য মোবাইলে এলার্ম দিয়ে রাখেন। রাতের বেলায় শোয়ার সময় তাই ফোনটি বালিশের নিচে রেখে দেন যাতে অ্যালার্ম বাজবে তিনি সহজেই শুনতে পেয়ে সকালে উঠতে পারেন। কিন্তু ফোন কখনোই বালিশের নিচে রাখবেন না। রাতের বেলায় ফোনে কল এলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই ঘুমানোর সময় কিছুটা দূরে ফোনে রেখে দিন।

৩) রাতে ঘুমানোর সময় অনেকেই কানে হেডফোন গুঁজে গান শুনতে শুনতে ঘুমান। এটি মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই শোবার আগে কানে হেডফোন লাগিয়ে গান শুনবেন না।

৪) চোখের রেটিনার ক্ষতি করে মোবাইলের আলো। রাতের বেলায় ঘর অন্ধকার করে যদি মোবাইল ব্যবহার করা হয় সেক্ষেত্রে মোবাইলের আলো চোখের রেটিনার ক্ষতি করে। তাই রাত্রে ঘুমাতে যাওয়ার সময় মোবাইল ব্যবহার থেকে দূরে থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *