চেহারায় দ্রুত বার্ধক্যের ছাপ ফেলে এই খাবারগুলিই, শীঘ্রই ত্যাগ করুন নয়তো বাড়বে সমস্যা

শরীরের পুষ্টি জোগাতে অবশ্যই খাদ্যের প্রয়োজন রয়েছে তবে যে খাবার খান না কেন তা আপনার স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। বিভিন্ন খাবারের নানান ধরনের উপকারিতা রয়েছে। কিছু এমন খাবার আছে যেগুলো শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। বিশেষ করে আপনাকে দ্রুত বুড়িয়ে যেতে সাহায্য করে।

আজকের প্রতিবেদনে সেই ৭ টি খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক; যেগুলি চেহারায় দ্রুত বার্ধক্যের ছাপ ফেলে

১) প্রক্রিয়াজাত তেল: উচ্চতর প্রক্রিয়াজাত তেল যেমন ভেজিটেবিল ওয়েল, সয়াবিন তেল ইত্যাদি আপনার কোষের ঝিল্লির ক্ষতি করে। এই তেল নিয়মিত ব্যবহার করলে শরীরে দ্রুত বার্ধক্যের ছাপ পড়বে। এছাড়া হৃদরোগেরও বড় আশঙ্কা থাকে।

২) চিনি: অতিরিক্ত মিষ্টি খেলে শরীরের ভিতরে গ্লাইসেশন শুরু হয়। শরীর যে পরিমাণে মিষ্টি হজম করতে পারে, তার থেকে বেশি মাত্রায় মিষ্টি খেলে, বাড়তি মিষ্টি প্রোটিনের সঙ্গে মিলে অ্যাডভান্সড গ্লাইসেশন এন্ড প্রডাক্ট তৈরি করে। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে তার প্রভাব পড়ে আপনার চেহারায়।

৩) অ্যালকোহল: চিকিৎসকদের মতে, লিভার সুস্থ থাকলে শরীর থেকে সমস্ত ক্ষতিকর টক্সিন বেরিয়ে যায়। এর ফলে ত্বক উজ্জ্বল হয়। তবে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করলে লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং সরাসরি এর প্রভাব পড়ে চেহারায়।

৪) ফাস্ট ফুড: বেশিরভাগ ফাস্টফুডে উচ্চ পরিমাণে লবণ এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে। ফাস্টফুডের বার্গার ও ফ্রাই সবচেয়ে অস্বাস্থ্যকর খাবারগুলির মধ্যে একটি যা আপনার শরীরে দ্রুত বার্ধক্যের ছাপ ফেলে। তাই নিয়মিত ফাস্টফুড খাওয়ার অভ্যাস থাকলে ইতিমধ্যেই ত্যাগ করুন।

৫) ক্যাফেইন: অতিরিক্ত ক্যাফেন শরীরের স্বাভাবিক ময়শ্চার নষ্ট করে দেয়। ত্বক শুষ্ক হয়ে যায়, দেখতে মলিন ও বয়স্ক লাগে। তাই চা, কফি খেতে হবে, তবে অতিরিক্ত নয়।

৬) লবণ: সুস্বাস্থ্যের জন্য অল্প লবণের প্রয়োজন আছে। অতিরিক্ত লবন খেলে শরীরে জল জমতে থাকে, কিডনির অসুস্থতা এবং উচ্চ রক্তচাপ সহ আরো নানান রোগ হতে পারে। এটি হাড়ের জন্যও ক্ষতিকর।

৭) মসলাযুক্ত খাদ্য: অতিরিক্ত মসলাযুক্ত খাবার শরীরের পক্ষে একেবারেই ভালো নয়, উপকারের চেয়ে বরং ক্ষতিই হয়। এটি দেহের তাপমাত্রা অনেক বাড়িয়ে তোলে। এতে আমাদের হজমের সমস্যাও দেখা দেয় এবং চেহারায় দ্রুত বার্ধক্যের ছাপ ফেলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *