ঝরনার নিচে অন্তরঙ্গ মল্লিকা-হিমাংশু, চুমু খেতে গিয়েই যা ঘটল তা মারাত্মক…

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত তাঁর সাহসী এবং খোলামেলা অভিনয়ের জন্য পরিচিত। তবে তাঁর কেরিয়ারের শুরুর দিকের ছবি ‘খোওয়াইশ’-এর একটি চুম্বন দৃশ্যের শুটে ঘটেছিল এক অপ্রত্যাশিত ঘটনা, যা সম্প্রতি আবার উঠে এসেছে আলোচনায়। এই দৃশ্যে মল্লিকার অতিরিক্ত আবেগপ্রবণতা তাঁর সহ-অভিনেতা হিমাংশু মালিকের ঠোঁট কেটে যাওয়ার কারণ হয়েছিল।
জানা যায়, ‘খোওয়াইশ’ ছবির একটি গানের দৃশ্যের শুট চলছিল, যেখানে মল্লিকার বিপরীতে ছিলেন হিমাংশু মালিক। একটি ঝরনার নিচে স্বল্প পোশাকে মল্লিকা ও হিমাংশুকে অন্তরঙ্গভাবে অভিনয় করতে দেখা যায়। ভেজা শরীর এবং ভেজা পোশাকে পরিচালকের নির্দেশনা অনুযায়ী তাঁরা একে অপরের ঘনিষ্ঠ হচ্ছিলেন। দৃশ্যটির প্রয়োজনে মল্লিকা যখন হিমাংশুর ঠোঁটে ঠোঁট রাখছিলেন, তখনই বিপত্তি ঘটে। মল্লিকা এতটাই জোরে হিমাংশুর ঠোঁটে ঠোঁট রাখেন যে, তাঁর ঠোঁট কেটে যায়। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন হিমাংশু।
এই অপ্রত্যাশিত ঘটনায় পরিচালক তৎক্ষণাৎ ‘কাট’ বলতে বাধ্য হন। পরে জানা যায়, মল্লিকা নাকি ওই দৃশ্যে খুবই নার্ভাস ছিলেন এবং চুমু খাওয়ার বদলে আবেগের বশে হিমাংশুর ঠোঁটে কামড় দিয়ে ফেলেছিলেন! এই ঘটনা শোনার পর পরিচালক নাকি দৃশ্যের কিছু অংশে পরিবর্তনও এনেছিলেন।
উল্লেখ্য, ‘খোওয়াইশ’ ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও, মল্লিকা শেরাওয়াতের সাহসী অভিনয় দর্শকদের নজরে এসেছিল এবং প্রশংসিত হয়েছিল। এই ছবির পরই ইমরান হাশমির সঙ্গে ‘মার্ডার’ ছবিতে তাঁর বোল্ড পারফরম্যান্স মল্লিকাকে রাতারাতি বলিউডের অন্যতম আলোচিত তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। এই ঘটনা মল্লিকা শেরাওয়াতের কেরিয়ারের শুরুর দিকের একটি মজার অথচ অপ্রত্যাশিত স্মৃতি হিসেবে থেকে গেল।