‘আমাকে দেখো… এটা নয়’! নিতম্বে ইশারা করে বললেন জারিন খান, দেখুন ভাইরাল ভিডিওটি

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে বলিউড তারকারা পাপারাজ্জিদের অসঙ্গত আচরণের বিরুদ্ধে সরব হচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হল ‘বীর’ ছবির নায়িকা জারিন খান-এর নামও। সাম্প্রতিক এক ঘটনায়, ক্যামেরার সামনে দাঁড়িয়েই তিনি স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানালেন— তার শরীরের পেছনের দিক নয়, তার ব্যক্তিত্ব ও উপস্থিতি ক্যামেরাবন্দি হোক।

এক ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, জারিন খান সামনে দাঁড়িয়ে থাকা এক ফ্যানের যোগব্যায়াম দেখার পর তাকে অভিনন্দন জানান ও করমর্দন করেন। তারপর যখন তিনি হাঁটতে শুরু করেন, তখন পাপারাজ্জিদের কেউ তাঁকে পিছন থেকে ডাকেন।

এরপরেই জারিন ঘুরে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেন,“আমাকে দেখো, আমাকে… এটা নয়।”এই কথা বলার সময় তিনি স্পষ্টভাবে নিজের দিকে ইঙ্গিত করেন, এবং পরে নিতম্বের দিকে ইঙ্গিত করে বুঝিয়ে দেন যে তিনি কী বোঝাতে চাইছেন।

ভিডিওতে জারিনকে দেখা যায় হালকা হলুদ রঙের কুর্তি, জিন্স ও সাদা স্যান্ডেল পরে। পোশাক একেবারেই সাধারণ, কিন্তু তাঁর বার্তা ছিল দৃঢ় এবং প্রাসঙ্গিক।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েছেন।একজন ব্যবহারকারী লেখেন,“লজ্জার কথা! সেলেবদের নিজের সম্মান রক্ষা করতে এইভাবে অনুরোধ করতে হচ্ছে?”
আরেকজন বলেন,“এই ধরনের ‘অস্বস্তিকর’ কালচার পাপারাজ্জিদেরই তৈরি। যত দিন যাচ্ছে, ততই তা বেড়ে যাচ্ছে। বন্ধ হওয়া দরকার।”

সম্প্রতি বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী পাপারাজ্জিদের দৃষ্টিভঙ্গি ও সীমা অতিক্রম করা ফটোগ্রাফি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কখনও অনুপযুক্ত অ্যাঙ্গেল, কখনও অশালীন কমেন্ট, কখনও ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরা ঢুকিয়ে দেওয়া— এসব নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। জারিন খানের এই ভিডিও যেন সেই প্রতিবাদের ধারাবাহিকতাতেই আরেকটি সাহসী সংযোজন।