নায়কের মুখে পিঁয়াজের বিকট গন্ধ, ‘চুম্বনের’ পর কেমন অভিজ্ঞতা বিপাশা বসুর? শুনলে অবাক হবেন

আর. মাধবন—নামটাই যথেষ্ট। অভিনয়ের দাপটে বলিউডে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। একের পর এক প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। কিন্তু এই দক্ষ অভিনেতার সঙ্গেই এমন এক অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রী বিপাশা বসুর, যা শুনলে চমকে উঠবেন অনেকেই!

২০১২ সালে মুক্তি পেয়েছিল মাধবন ও বিপাশা বসু অভিনীত রোম্যান্টিক কমেডি ‘জোরি ব্রেকার’। ছবির শুটিং চলাকালীন এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল বিপাশাকে—যা পরে তিনি এক সাক্ষাৎকারে নিজের মুখেই জানান।

শুটিংয়ের সময় পঞ্জাবে ছিলেন মাধবন। টানা ১২-১৩ দিন ধরে চলছিল দৃশ্যধারণ। আর সেই সময় স্থানীয় এক টিম প্রতিদিনই শুটিং সেটে এসে নানারকম পঞ্জাবি খাবার নিয়ে আসতেন। মাধবন নিজেও ছিলেন ভোজনরসিক, ফলে সেই খাবারগুলো উপভোগ করতেন দারুণভাবে। কিন্তু বিপত্তি বাধে একটি দৃশ্যের সময়।

একটি চুম্বনের দৃশ্য ছিল বিপাশা ও মাধবনের মধ্যে। যদিও বিপাশা নিজে চাচ্ছিলেন না সেই দৃশ্য করতে, কারণ মাধবনের স্ত্রী তাঁর খুবই কাছের বন্ধু। বিষয়টি তাঁকে অস্বস্তিতে ফেলে দেয়। পরিচালক বহু বোঝানোর পরে তিনি শুটিংয়ে রাজি হন।

তবে দৃশ্যটি শ্যুট করার পরে বিপাশা সোজা দৌড়ে চলে যান নিজের রুমে। শরীর এতটাই খারাপ লাগছিল যে, অনেকক্ষণ ঘর থেকে বেরোতেই পারেননি। পরে তিনি নিজেই জানান, মাধবনের মুখ থেকে পেঁয়াজের গন্ধে তাঁর গা গুলিয়ে উঠেছিল। দৃশ্যটি শ্যুটের আগে অভিনেতা খেয়েছিলেন পেঁয়াজ ভর্তি খাবার, যা ছিল সেই অস্বস্তির মূল কারণ।

এই অভিজ্ঞতা একসময় বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল। যদিও ঘটনার পরেও মাধবন ও বিপাশার বন্ধুত্বে চিড় ধরেনি। বরং এখনও তাঁদের মধ্যে রয়েছে আন্তরিক সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ যোগাযোগ।