দেব-রুক্মিণীর বিয়েতে মনের ইচ্ছার কথা জানালেন স্বস্তিকা! তবে কি বিয়ের ডেট ফাইনাল?

টলিউডের অন্যতম জনপ্রিয় ও বহুচর্চিত জুটি দেব এবং রুক্মিণী মৈত্র। একে অপরের সঙ্গে বহু বছর ধরে সম্পর্কে থাকলেও, তাঁদের বিয়ের কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত আসেনি। তবে সম্প্রতি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের এক মন্তব্যে ফের উসকে উঠল এই জুটির বিয়ের গুঞ্জন।

সম্প্রতি InCodametrotv-এর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রুক্মিণী ও স্বস্তিকা পাশাপাশি বসে সাক্ষাৎকার দিচ্ছেন। রুক্মিণীর পরনে অফ হোয়াইট ড্রেস, আর স্বস্তিকার পরনে গোলাপি রঙের শাড়ি। আড্ডার মেজাজ বেশ হালকা। হঠাৎই রুক্মিণী-দেবের ঘুরতে যাওয়ার প্রসঙ্গ তুলে স্বস্তিকা বলেন,”ওরা যখন ঘুরতে যায়, তখন একসঙ্গে ছবি দেয় না, আলাদা আলাদা দেয়।”এই কথার উত্তরে হেসে রুক্মিণী বলেন, “আমরা আলাদা আলাদাই ঘুরতে যাই!” — তখনই স্বস্তিকার সপাট জবাব, “সে যাই হোক, ছবিগুলো এত সুন্দর হয় যে জিজ্ঞাসা করি কোথায় গিয়েছিস, আমিও যেতে চাই!”

ঘুরতে যাওয়ার কথার মাঝেই স্বস্তিকা ছুড়ে দেন বিয়ের প্রসঙ্গ। বলেন,”ওরা কবে বিয়ে করবে সেটা ওদের বিষয়। কিন্তু করবেই তো! আমি শুধু চাই ওরা যেন ডেস্টিনেশন ওয়েডিং করে। আমি একটু ঘুরতে যেতে চাই।”সঙ্গে রসিকতা করে যোগ করেন, “আর অন্তত তিন-চার দিনের অনুষ্ঠান চাই যেন আমি সাজতে পারি, নাচ করতে পারি, আনন্দ করতে পারি!”

রুক্মিণীও এই কথায় হেসে প্রতিক্রিয়া দেন। বলেন,”বিয়ের কথা নিশ্চয় ইনস্টাগ্রামে পোস্ট করব, কিন্তু কোথায় হবে সেটা বলব না! ঠিক যেমন এখন কোথায় ঘুরতে যাচ্ছি, সেটাও বলি না!”
এই মন্তব্যে আশপাশে থাকা সকলে হেসে ওঠেন। স্বস্তিকার মন্তব্যে স্পষ্ট—জল্পনার আগুনে যেন একটু ঘি ঢেলে দিলেন তিনি নিজেই।

 

View this post on Instagram

 

A post shared by incoda metrotv (@incodametrotv)

তাহলে কি বিয়ের সানাই শোনার অপেক্ষা শুধু সময়ের?

দেব-রুক্মিণীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। তাঁরা একসঙ্গে থাকেন, একসঙ্গে সময় কাটান, কিন্তু বিয়ের বিষয়ে এখনও মুখে কুলুপ এঁটেছেন। তবে স্বস্তিকার সাম্প্রতিক মন্তব্যের পর অনুরাগীদের মনে জেগেছে প্রশ্ন—তবে কি এবার সত্যিই ‘শুভক্ষণ’ আসন্ন?

এই মুহূর্তে রুক্মিণী-দেব জুটি যে টলিউডে একসঙ্গে যেমন প্রেমের নিদর্শন, তেমনই তাঁদের বিয়ে নিয়েও আছে অজস্র অনুরাগী অপেক্ষা। এখন শুধু সময় বলবে, সেই অপেক্ষা কতদিনের!