সিঁথি ভরা সিঁদুর, কানে সাদা শাড়িতে নজর কাড়লেন ঐশ্বর্য, তার গলায় থাকা হারটির দাম কত জানেন?

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বলিউডের অনেক তারকার ভিড়েও সবার নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। ফ্যানদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি এবার একেবারে দেশি আঙ্গিকে হাজির হয়েছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঐশ্বর্য রাই বচ্চন পরেছিলেন ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি সাদা বেনারসি শাড়ি। এই ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন এমেরাল্ড পিঙ্ক জুয়েলারি। তবে তাঁর পুরো সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে সিঁথি ভরা সিঁদুর, যা তাঁর এই দেশি লুকে এক অনন্য মাত্রা যোগ করেছে। ফ্যানরা বলছেন, এই সিঁদুরই তাঁর পুরো সাজটাই বদলে দিয়েছে।
ঐশ্বর্য শাড়ির সঙ্গে সাদা রঙেরই ফুল স্লিভ ব্লাউজ এবং ম্যাচিং ওড়না ব্যবহার করেছিলেন। মেকআপও ছিল একদম সামান্য – ন্যুড মেকআপের সঙ্গে ব্রাউন লিপস্টিক। এই সাধারণ সাজের মধ্যেই তাঁর রাজকীয়তা ফুটে উঠেছে।
ঐশ্বর্যর গলায় পরা ২৯০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি দিয়ে তৈরি হারটি ছিল এই লুকের অন্যতম আকর্ষণ। মণীশ মালহোত্রা ডিজাইন করা এই স্টেটমেন্ট পিসটির সঙ্গে ৩০ ক্যারেটেরও বেশি রুবি এবং হীরা বসানো একটি নেকলেসও ছিল। সঙ্গে নজর কেড়েছে তাঁর রেনেসাঁ অফ রুবিস স্টেটমেন্ট আংটিটি।
View this post on Instagram
ঐশ্বর্যর এই লুক দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উন্মাদনা দেখা গেছে। তাঁকে ‘কানের রানি’ তকমা দেওয়া হচ্ছে। একজন মন্তব্য করেছেন, “উফফফ এই সিঁদুরটা! সবটা বদলে দিল।” আরেকজন লিখেছেন, “আসল রানি। কোনো তুলনা হয় না।” তৃতীয়জনের মন্তব্য, “সাদা শাড়িতেও কীভাবে কাউকে এত সুন্দর লাগতে পারে। আমি ভাষা হারিয়েছি।”
তবে, সবচেয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্যটি এসেছে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “আরেকটা জিনিস ফাইনাল, ডিভোর্সটা হচ্ছে না।” ২০২৩-২৪ সাল জুড়ে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের ডিভোর্স নিয়ে ব্যাপক জল্পনা চলছিল। রাই সুন্দরীকে দীর্ঘ সময় বর বা শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে জনসমক্ষে দেখা যায়নি, বরং মেয়েকে নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যেত, যা এই জল্পনায় আরও ঘি ঢেলেছিল। কানের রেড কার্পেটে সিঁথি ভরা সিঁদুর পরে ঐশ্বর্য সেই সব জল্পনাকে যেন এক ফুৎকারে উড়িয়ে দিলেন।