শাহরুখ-সালমান দুজনই একই বছরে প্রয়াত হবেন! ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণীতে তোলপাড় নেটপাড়া

বলিউডের দুই সুপারস্টার, শাহরুখ খান ও সলমন খান, যাদেরকে টিনসেল টাউনের দুই স্তম্ভ বলা হয়, প্রায় তিন দশক ধরে দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন। তাঁদের অতীত ও ভবিষ্যৎ নিয়ে সবসময়ই দর্শকদের মধ্যে কৌতূহল কাজ করে। সেলিব্রিটির জীবনকে ঘিরে প্রশ্নের কোনো শেষ নেই। তবে তাঁদের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সেলিব্রিটি জ্যোতিষী সুশীল কুমার সিং।

সম্প্রতি সিদ্ধার্থ কননকে দেওয়া এক সাক্ষাৎকারে সুশীল সিং বলেন, “শাহরুখ খানের সময় এখন বেশ ভাল যাচ্ছে। তবে সলমন খানকে নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করতে হয়। ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত তাঁর জীবনে কোনও বড় পরিবর্তন আসবে না। বরং খুব শীঘ্রই তিনি এক ভয়ানক অসুখে আক্রান্ত হবেন, যার নাম শুনলেই মানুষ ভয় পায়। সবচেয়ে চমকপ্রদ বিষয়, শাহরুখ ও সলমন উভয়ই একই বছরে প্রয়াত হবেন। তাঁদের বয়স যখন ৬৭ হবে, তখন তাঁরা মারা যাবেন।”

এছাড়া, সুশীল সিং আরও বলেন, “সলমন খান সুস্থ হয়ে উঠতে পারবেন না। শেষ সময়টা তাঁর জন্য অনেক কষ্টকর হবে।” তাঁর এই ভবিষ্যদ্বাণী শুনে নেটপাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। অনেকে ব্যঙ্গ করে লিখেছেন, “এমন ভবিষ্যদ্বাণী শোনার পর মনে হয়, ভগবান যেন বসে আছেন এবং আমাদের দেখিয়ে যাচ্ছেন, এই পৃথিবীতে কেমন মানুষ বাস করে।” আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন, “এই মানুষগুলোর পরিবারও রয়েছে। কারও ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য করা উচিত নয়।”

সুশীল কুমার সিংয়ের ভবিষ্যদ্বাণী ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, আর অনুরাগীরা এর উপর তাঁদের মতামত প্রকাশ করছেন। যদিও সুশীল সিংয়ের কথাগুলো মেনে নেওয়ার মতো একে একে অনেকেই শুরু করেছে বিতর্ক।