স্বামীর থেকে ছোট ২৩ বছরের, সদ্যই হয়েছে কন্যা সন্তানের মা! দেখুন তো চিনতে পারছেন তাঁকে?

ছবিতে থাকা ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? আজ তিনি শুধুই একজন অভিনেত্রী নন, একজন তৃণমূল বিধায়কের স্ত্রীও। শুধু তাই নয়, সম্প্রতি মাতৃত্বের স্বাদও পেয়েছেন। চিনতে পারলেন না? তাহলে আরও একটু ইঙ্গিত দেওয়া যাক—তিনি তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী এবং দু’জনের বয়সের ব্যবধান ২৩ বছরেরও বেশি! এবার অনুমান করতে পারছেন? হ্যাঁ, তিনি শ্রীময়ী চট্টরাজ।
সম্প্রতি নিজের ছোটবেলার একটি ছবি ভাগ করে নিয়েছেন কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী। ছবিতে দেখা যাচ্ছে, সোনালি রঙের ঘাঘরা পরে রয়েছেন তিনি, মাথায় লাল চেলির ওড়না, গলায় সোনার হার ও ফুলের মালা। কানে ও হাতে সোনার গয়না, মাথায় টিকলি ও ফুলের মুকুট, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ। ছবির ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, “ছোট্ট শ্রীময়ী।”
View this post on Instagram
২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েন শ্রীময়ী চট্টরাজ ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এটি কাঞ্চনের তৃতীয় বিয়ে। এর আগে তাঁর স্ত্রী ছিলেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের শুরুতেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়, এরপর ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারেন শ্রীময়ী ও কাঞ্চন। মার্চ মাসে হয় তাঁদের সামাজিক বিয়ে।
দু’জনের বয়সের ফারাক ২৩ বছরের বেশি হওয়ায় নানা সময়েই সমালোচনার মুখে পড়েছেন তাঁরা। তবে এসব নিয়ে কখনোই বিশেষ মাথা ঘামাননি এই দম্পতি।
২০২৪ সালের নভেম্বর মাসে বাবা-মা হন শ্রীময়ী ও কাঞ্চন। তাঁদের ঘর আলো করে আসে কন্যাসন্তান কৃষভি। যদিও এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। নতুন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তাঁরা।