বাজছে জাতীয় সঙ্গীত”, ভরা মঞ্চে জাতীয় সঙ্গীতের ‘অপমান করলেন নীতিশ কুমার, তার এই আচরণ ক্ষুব্দ করছে জনতাদের

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) ফের এক বিতর্কের কেন্দ্রে। জাতীয় সঙ্গীত চলাকালীন তাঁর অমনোযোগী আচরণের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

कम से कम कृपया राष्ट्र गान का तो अपमान मत करिए मा॰ मुख्यमंत्री जी।

युवा, छात्र, महिला और बुजुर्गों को तो आप प्रतिदिन अपमानित करते ही है।

कभी महात्मा गांधी जी के शहादत दिवस पर ताली बजा उनकी शहादत का मखौल उड़ाते है तो कभी राष्ट्रगान का!

PS: आपको याद दिला दें कि आप एक बड़े प्रदेश… pic.twitter.com/rFDXcGxRdV
— Tejashwi Yadav (@yadavtejashwi) March 20, 2025

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পাটনার পাটলিপুত্র ক্রীড়া কমপ্লেক্সে (Patliputra Sports Complex, Patna), যেখানে সেপাকটাক্রো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানের সময় জাতীয় সঙ্গীত শুরু হলে উপস্থিত অতিথিরা উঠে দাঁড়িয়ে প্রার্থনায় মনোনিবেশ করেন। কিন্তু মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তাঁর পাশে থাকা প্রিন্সিপাল সেক্রেটারি দীপক কুমারের (Deepak Kumar) সঙ্গে গল্প করতেই ব্যস্ত ছিলেন। এমনকি দীপক কুমার তাঁকে সতর্ক করলেও নীতিশ জাতীয় সঙ্গীতের প্রতি মনোযোগ দেননি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো, তেজস্বীর কড়া আক্রমণ
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav) নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করেন। নিজের এক্স (X) হ্যান্ডেলে তেজস্বী লেখেন—
“মাননীয় মুখ্যমন্ত্রী, দয়া করে অন্তত জাতীয় সঙ্গীতের অপমান করবেন না। যুব, ছাত্র, মহিলা ও বয়স্ক মানুষদের আপনি নিত্য অসম্মান করে চলেছেন। আপনি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে হাততালি দিয়ে তাঁর মৃত্যু নিয়ে মজা করেছিলেন। এবার জাতীয় সঙ্গীতকেও সম্মান দিলেন না! আপনি কি এক মুহূর্তের জন্যও মানসিক ও শারীরিকভাবে স্থিতিশীল? বারংবার বিহারকে এভাবে অপমান করবেন না।”
নীতিশের নীরবতা, রাজনৈতিক মহলে চাপানউতর
এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিরোধীরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছে। জাতীয় সঙ্গীতের সময় এমন আচরণ রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী বলে দাবি করছেন বিরোধী নেতারা।
নীতিশ কুমারের এই কর্মকাণ্ড তাঁর রাজনৈতিক ভাবমূর্তিতে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়।