‘এটা কি আচরণ?’ আদালতে ঢুকতে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ধনশ্রী!

অবশেষে ডিভোর্স হয়ে গেল যুজেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার। দীর্ঘ দুই বছর আলাদা থাকার পর মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্ট তাঁদের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করল। তবে আদালতে ঢোকার আগেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা— মেজাজ হারালেন ধনশ্রী!

এদিন একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ধনশ্রী ভার্মা যখন কোর্টের দিকে যাচ্ছিলেন, তখন ভিড়ের ঠেলায় একজন মহিলা পড়ে যান। এই দৃশ্য দেখেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন ধনশ্রী এবং পাপারাজ্জিদের উদ্দেশে চিৎকার করে বলেন—
🗣️ “কী করছেন এগুলো? কী ধরনের ব্যবহার?”

 

View this post on Instagram

 

A post shared by pressnews tv (@pressnewstv)

বিবাহবিচ্ছেদের সময় ধনশ্রী ৬০ কোটি টাকা খোরপোষ চেয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে শেষমেশ চাহাল তাঁকে ৪.৭৫ কোটি টাকা অ্যালিমনি দেবেন বলে জানা গেছে।

চাহালের আইনজীবী ANI-কে জানিয়েছেন যে আদালত যৌথ আবেদন মেনে নিয়ে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করেছে। এখন থেকে তাঁরা আর স্বামী-স্ত্রী নন।

ডিভোর্সের মাঝেই চাহালের সঙ্গে নাম জড়িয়েছে আরজে মহবীশের। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাওয়ায় তাঁদের প্রেমের গুঞ্জন তুঙ্গে। যদিও এখনও তাঁরা কেউ এই বিষয়ে মুখ খোলেননি।