‘এই ইংরাজি নিয়ে আবার বাচ্চাদের…’- ইংরেজি উচ্চারণে ভুল করায় ফের ট্রোলের মুখে শুভশ্রী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজের অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চায় থাকেন। দুই সন্তানের মা হয়েও তিনি সমান দক্ষতায় সামলাচ্ছেন ক্যারিয়ার ও পরিবার। কিন্তু তা সত্ত্বেও ট্রোলারদের রোষ থেকে রেহাই মিলছে না তাঁর।
সাম্প্রতিক ঘটনা ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস পশ্চিমবঙ্গ-২০২৫-এর মঞ্চে। স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুভশ্রী। সেখানেই এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইংরেজি উচ্চারণে ভুল করায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন তিনি।
শুভশ্রীকে প্রশ্ন করা হয়, টলিউডে তাঁর চোখে সবচেয়ে স্টাইলিশ পরিচালক কে?উত্তরে তিনি স্বামী রাজ চক্রবর্তীর নাম নেন, তবে “Stylish” শব্দটি ভুল উচ্চারণ করে “Stylis” বলেন।
এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়!একজন লিখেছেন, “ওঁর তো বেসিক ইংরেজি বলতেও সমস্যা হচ্ছে!”আরেকজন কটাক্ষ করে বলেছেন, “এমন ইংরেজি বলেই বাচ্চাদেরও ইংরেজি শেখায়!”কেউ কেউ আবার তাঁর মেকআপ নিয়েও কটাক্ষ করেছেন।
এমন ট্রোলের মুখে শুভশ্রী বরাবরের মতোই নীরব থেকেছেন। তিনি বরাবরই নেগেটিভ মন্তব্য এড়িয়ে চলেন এবং নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত থাকেন।
তবে প্রশ্ন উঠছে— ট্রোল কি আদৌ বন্ধ হবে? নাকি শুভশ্রী তাঁর মতো করেই এগিয়ে যাবেন?