‘মা হয়ে কী করে পারলেন’! এক কোনায় ছেলেকে ফেলে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী, ভাইরাল ছবি

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফলের পর কিছুটা চিন্তামুক্ত পরিচালক-প্রযোজক ও বিধায়ক রাজ চক্রবর্তী। শ্যুটিং, নির্বাচনের প্রচারের চাপ সব কিছু নিয়ে রাজ চক্রবর্তীর বিশাল ব্যস্ততা ছিল। নির্বাচন পরবর্তী সময়ে কাজে ফেরার আগে কিছুটা কোয়ালিটি ফ্যামিলি টাইম কাটাচ্ছেন রাজ।

ভ্যাকেশনে গেছেন রাজ-শুভশ্রী। সঙ্গে রয়েছে ইউভান। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পারিবারিক ছবি শেয়ারও করেছেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলে জলকেলির মাঝে ফটোসেশনে মেতেছেন তারা। কালো রঙা ব্রালেটে একেবারে নজরকাড়া লাগছে শুভশ্রী। চোখে রয়েছে কালো সানগ্লাস। যদিও ছবিগুলোতে ইয়ালিনির ঝলক মেলেনি। তারকা জুটিতে ছুটি কাটাতে ঠিক কোথায় গেছেন, তা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি আরেকটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী গাঙ্গুলি। সেই ছবিতে দেখা গিয়েছে, তাঁকে জড়িয়ে আছেন রাজ। পিছনে সিঁড়ির উপর বসে আছে ছোট্ট ইউভান বাবা ও মায়ের মুখের দিকে তাকিয়ে। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, “ওরা আমার দিকে তাকিয়ে থাকে।”

 

View this post on Instagram

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

ছবিটি প্রকাশ্যে আসতেই বন্যা বয়ে যায় কমেন্টের। একাধিক নেটিজেন লেখেন, “আপনার লজ্জা হওয়া উচিৎ। ছেলেটা এক কোণায় পড়ে আছে। আর এদিকে আপনারা পোজ দিচ্ছেন?” আর একজন লেখেন, “ছেলেটাকে তো না আনলেও পারতেন! কী খারাপ মা আপনি।” যদিও এসব মন্তব্য নিয়ে কোনো রকম মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।