মাথা ভর্তি চুল, রাত পোশাকে মায়ের কোলে বসে ৩ মাসের পুত্র, ছবি পোস্ট করে মোহর লিখলেন, ‘আমিও নাকি মা…’

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ওরফে মোহর। ‘অবয়ব’ নাম দেওয়া হয়েছে তাদের সন্তানকে।কিন্তু ছেলের জন্মের পর থেকে এখনও শিশুর মুখ দেখাননি এই দম্পতি।

অবশেষে, ১২ মে ‘মা দিবস’-এ ছেলে কোলে ছবি দিয়ে মাতৃত্বের আনন্দ ভাগ করে নিলেন মোহর।ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাউস কোট পরে ছেলে কোলে বসে রয়েছেন মোহর। শিশুটির একমাথা চুল। মোহরের আঙুল ছেলের গাল ছুঁয়ে রয়েছে।

ক্যাপশনে মোহর লিখেছেন, “আমিও নাকি মা।”এই ছবিতেও দুর্নিবার-মোহরের সন্তানের মুখ দেখা যায়নি।তবে, ছেলের জন্ম ও মাতৃত্ব নিয়ে এখনও বিস্ময় কাটেনি মোহরের।মা দিবসে শুধু ছেলের নয়, নিজের দুই মায়ের সঙ্গেও ছবি পোস্ট করেছেন ঐন্দ্রিলা।

 

View this post on Instagram

 

A post shared by Oindrila Sen (@mohorsen710)

প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে একটা শো শুনতে গিয়ে প্রথম আলাপ মোহর আর দুর্নিবারের।এরপর বন্ধুত্ব, প্রেম, বিয়ে এবং দু’বছরের মাথায় তাদের সন্তান জন্মগ্রহণ করে।এই ছবি দুর্নিবার-মোহরের পরিবারের সুখের মুহূর্তকে আরও স্পষ্ট করে তুলেছে।আশা করা যায়, শীঘ্রই তারা ছেলের পুরো মুখ অনুরাগীদের সামনে উন্মোচন করবেন।