আরাধ্যার পিছনে মাসে কত টাকা ব্যয় করে অভিষেক-ঐশ্বর্য? খরচ জানলে অবাক হবেন

বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে ঘুরছে আরাধ্যা বচ্চনর স্কুলের মাসিক বেতনর সংখ্যা। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনর মেয়ে আরাধ্যা ধিরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে পড়েন। বলিউডের অধিকাংশ সেলেবকিডও এই সেই স্কুলেই পড়ে। শাহরুখ খানের ছেলে মেয়ে, করিশ্মা কাপুর, করিনা কাপুর, সইফ আলি খান, শ্রীদেবীর মতো স্টারদের সন্তানরাও এই স্কুলে ভর্তি।

শোনা যায়, এই স্কুলে মাসিক বেতন ১,৭০ লাখ টাকা। বিভিন্ন ক্ষেত্রে পড়ুয়াদের পারদর্শী করে তোলার চেষ্টা করা হয়। এখান থেকেই অধিকাংশ পড়ুয়া বাইরে পড়তে চলে যায় বলে, তাদের সেখানে দক্ষ তৈরি করা হয় বলে সূত্রের খবর। আরাধ্যাও এই স্কুলের সংস্কৃতিক অনুষ্ঠানের সাথে যুক্ত।

মুম্বই নগরীর অধিকাংশ প্রথমসারির তারকাদের ছেলে মেয়েরা এই স্কুল থেকে পাশ করেছে। আম্বানি পরিবারের এই স্কুলই তাদের কাছে ভরসা।