মঞ্চে খুঁড়িয়ে হাঁটছেন অরিজিৎ, হঠাৎ কী হলো গায়কের?

অরিজিৎ সিং খ্যাতির শিখরে অনন্য এক নাম। বলিউডের প্রথম সারির গায়কদের মধ্যে যিনি অন্যতম। প্লেব্যাকের সঙ্গে দেশে-বিদেশে প্রায় সারা বছরই শো করেন অরিজিৎ সিং।

সম্প্রতি নেপালে গেছেন এ গায়ক। কাঠমান্ডু শহরে তার শো হওয়ার কথা। সেখানে তার সঙ্গে আছেন স্ত্রী কোয়েল রায়। বিমানবন্দরেই ক্যামেরাবন্দি হন তারা। সেখান থেকে বেরিয়ে সোজা অনুষ্ঠান স্থলে চলে যান সাউন্ড চেক করার জন্য। সেই মঞ্চেই ধরা পড়ল তার অস্বস্তি। প্রকাশ্যে এসেছে একটি ভিডিও।

রাতেই শো। তাই এর আগে মঞ্চ ও আশেপাশে ঘুরে দেখছিলেন অরিজিৎ। বেশ খানিক ক্ষণ পর মঞ্চে উঠে সাউন্ড চেক করেন। ছাই রঙা প্যান্ট ও সবুজ হুডি পরে গলায় গিটার নিয়ে মঞ্চের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন তিনি। গায়কের হাঁটতে যে কষ্ট হচ্ছিল, তা ভালই বোঝা যাচ্ছে সেই ভিডিওতে। কিন্তু কেন খোঁড়াচ্ছিলেন তিনি, তা এখন পর্যন্ত অজানা।

 

View this post on Instagram

 

A post shared by Believe in Arijit Singh (@believeinarijit)

এদিকে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ সিরিজে অরিজিতের গান ‘ইন রাহোঁ মেঁ’ মুক্তি পেয়েছে। এছাড়াও শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবিতেও অরিজিতের ‘লুট পুট গয়া’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha